শিরোনামঃ
Logo রাঙ্গুনিয়ায় বিজিবির বড় অভিযান: ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ আটক ২ Logo ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি: জিরো টলারেন্স নীতি ঘোষণা রিজিয়ন কমান্ডারের Logo কাপ্তাইয়ে শালিস বৈঠকের জেরে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৪ Logo রাঙামাটিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo মহালছড়িতে ৫০ এলএফজি সদস্যের মুরগি পালন প্রশিক্ষণ, মিলবে মুরগির খোঁয়ার Logo হালদা রক্ষায় মানিকছড়িতে মৎস্য চাষ বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ সম্পন্ন Logo দীঘিনালার রসিকনগরে বাঙালিদের জমি দখল করে ক্যাংঘর নির্মাণের চেষ্টার অভিযোগ, নাগরিক পরিষদের তীব্র নিন্দা Logo দুর্গম পাহাড়ে মহালছড়ি সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্প: উপকৃত প্রায় তিনশ মানুষ Logo রাঙামাটিতে চাঞ্চল্যকর হাসিনা বেগম হত্যা মামলা: একমাত্র আসামির ফাঁসির রায় Logo দূর্গম জনপদের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ

নানিয়ারচরে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের জন্য মিড-ডে-মিল কার্যক্রমের শুভ উদ্বোধন

আমার স্কুল আমার প্রাণ, শিক্ষা নিয়ে বাড়াব মান—এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটির নানিয়ারচরে শুরু হলো প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের জন্য মিড-ডে-মিল কার্যক্রম।
‎
‎সম্প্রতি উপজেলার বগাছড়ি পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এই মহতী উদ্যোগের উদ্বোধন করা হয়। নতুন কমিটি ও নতুন পরিকল্পনার অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও ঠিকাদার জনাব মো. নুরুজ্জামান।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব কৃষ্ণলাল দেবনাথ, উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর জনাব সরওয়ার কামাল, এবং বগাছড়ি পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. রিয়াজসহ বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষক-অভিভাবক সমিতির সম্মানিত সদস্যবৃন্দ।
‎
‎বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে, তাদের পুষ্টি চাহিদা নিশ্চিত করতে এবং উপস্থিতির হার বাড়াতে মিড-ডে-মিল কার্যক্রমের জুড়ি নেই। এই উদ্যোগ বাস্তবায়নে সমাজের বিত্তবান ও অভিভাবকদের সহযোগিতা অব্যাহত রাখার জোর আহ্বান জানান তারা।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা সরকার ঘোষিত বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মাঝে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের এমন সমন্বিত উদ্যোগ এলাকার শিক্ষা ও স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদী স্থানীয়বাসী।
‎
‎
জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় বিজিবির বড় অভিযান: ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ আটক ২

নানিয়ারচরে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের জন্য মিড-ডে-মিল কার্যক্রমের শুভ উদ্বোধন

প্রকাশিত: ১২:৩৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬