শিরোনামঃ
Logo লক্ষ্মীছড়িতে ইউপিডিএফের চাঁদাবাজির প্রতিবাদ Logo জেলা খাদ্য কর্মকর্তা সেলিম মাহমুদ সাগরের বিরুদ্ধে ভর্তুকির অর্থ লোপাটের অভিযোগ Logo অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের Logo লংগদু স্টুডেন্ট ফোরাম-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা Logo সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদ ছাড়ার আহ্বান, নির্বাচনের চ্যালেঞ্জ এ এইচ এম ফারুকের Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে ধোঁয়াশা, ৫ মাস পিছিয়ে হতেযাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা Logo রাঙামাটিতে কোটা বিরোধী ঐক্যজোটের সংবাদ সম্মেলন Logo পৈতৃক জমি রক্ষায় ভুক্তভোগী পরিবারের আকুতি Logo পার্বত্য টিভি
সংবাদ সম্মেলন

পৈতৃক জমি রক্ষায় ভুক্তভোগী পরিবারের আকুতি

রাঙামাটির রিজার্ভ বাজারের পুরান পাড়া এলাকায় পৈতৃক জমি অবৈধভাবে দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন হাজী মো. শামসুল ইসলাম। দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্রের ভিত্তিতে ভোগদখলে থাকা তাদের পারিবারিক জমি প্রভাবশালী একটি চক্র পরিকল্পিতভাবে দখলের চেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে জানানো হয় যে, সম্প্রতি রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমির উদ্দিন, এমদাদ হোসেন মানিক, মো. রুবেল, মো. নিজাম উদ্দিন, রাজু আহম্মদ খোকন ও মো. সোহাগসহ আরও কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে ওই জমিতে ঘর নির্মাণ শুরু করেছেন। ভুক্তভোগী পরিবার বাধা দিতে গেলে তাদের ওপর হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

হাজী শামসুল ইসলাম জানান, গত ১৯ ফেব্রুয়ারি রাঙামাটি কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তদের কার্যক্রম বন্ধ হয়নি। এমনকি পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করে। সংবাদ সম্মেলনে অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, নির্মাণকাজ বন্ধ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে ভুক্তভোগীরা আশঙ্কা প্রকাশ করেন।

এদিকে, অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সংবাদকর্মীদেরও সরাসরি হুমকি দেওয়া হয়েছে। সচেতন মহল বিষয়টিকে গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন। উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ, অবৈধ দখল উচ্ছেদ এবং সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে।

ট্যাগ সমূহ:

লক্ষ্মীছড়িতে ইউপিডিএফের চাঁদাবাজির প্রতিবাদ

সংবাদ সম্মেলন

পৈতৃক জমি রক্ষায় ভুক্তভোগী পরিবারের আকুতি

প্রকাশিত: ১১:০০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬