শিরোনামঃ
Logo কাপ্তাইয়ের কৃতি সন্তান সাদমানের জিপিএ-৫ অর্জন: বুয়েটে পড়ে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন ‎ Logo রাঙামাটিতে ইউএনডিপি ও জেলা পরিষদের যৌথ অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo ‎‘ম্যাডাম’ না ডাকলে মেলে না চিকিৎসা! গুইমারা ইসলামিক মিশন কর্মকর্তার অপসারণের দাবিতে উত্তাল এলাকাবাসী Logo কাপ্তাইয়ে ট্রাকের ধাক্কায় তিন দিন ধরে বিদ্যুৎহীন শিলছড়ি বালুচর; মেরামতে চলছে ক্ষতিপূরণের দেনদরবার Logo ভয়াবহ আগুনে পুড়ল রাঙ্গামাটির কসমস রেস্টুরেন্ট ও আবাসিক হোটেল ‎ Logo মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্ত ও পুনঃস্থাপনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন Logo মেয়ের বিয়ের স্বপ্ন পুড়ে ছাই: অসহায় সুমের আলীর পাশে মহালছড়ি সেনা জোন ‎ Logo জলবায়ু পরিবর্তনে বদলে যাওয়া জনজীবন: অনুসন্ধানী সাংবাদিকতার ওপর ইউনেস্কোর বাংলাদেশ প্রধানের জোর Logo লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের কড়া নির্দেশ: ৩ দিনের মধ্যে অ্যাকশনের আল্টিমেটাম ‎ Logo রাঙামাটিতে বিশেষ অভিযান: ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৭
দুশ্চিন্তায় ৬৩ হাজার প্রধান শিক্ষক ও লাখো শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে ধোঁয়াশা, ৫ মাস পিছিয়ে হতেযাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা

দেশের প্রায় ৬৩ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে বৃত্তি পরীক্ষার সময় পরিবর্তনের সিদ্ধান্ত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরের পরিবর্তে পরীক্ষাটি ২০২৬ সালের এপ্রিলের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই আকস্মিক পরিবর্তনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সাধারণত শিক্ষাবর্ষ শেষে ডিসেম্বর মাসেই পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু এবার প্রায় পাঁচ মাস পিছিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

খাগড়াছড়ি পার্বত্য জেলার একাধিক প্রধান শিক্ষক জানান, ডিসেম্বরের পরীক্ষা এপ্রিলে নেওয়া হলে শিক্ষার্থীদের দীর্ঘ সময় ধরে একই পাঠ্যবইয়ের সঙ্গে ধরে রাখা কঠিন হয়ে পড়বে। এ সময় শিক্ষার্থীরা পরবর্তী ষষ্ঠ শ্রেণিতে ওঠার প্রস্তুতি নেবে, নাকি বৃত্তি পরীক্ষার জন্য পুরনো পড়া পুনরায় অনুশীলন করবে—এ নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মতে, এই পরীক্ষা শুধু শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের বিষয় নয়; বরং শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ও মর্যাদার সঙ্গেও এটি জড়িত। পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মান নিয়েও প্রশ্ন উঠতে পারে। বিশেষ করে পাহাড়ি এলাকার দুর্গম বিদ্যালয়গুলোর শিক্ষকরা আশঙ্কা করছেন, দীর্ঘ বিরতির কারণে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনায় অনীহা বা ঝরে পড়ার প্রবণতা বাড়তে পারে।

শিক্ষকদের মতে, নতুন সিদ্ধান্তে কয়েকটি বড় চ্যালেঞ্জ সামনে এসেছে। এর মধ্যে রয়েছে সেশন জট, যেখানে নতুন শ্রেণিতে ভর্তির পর পুরনো বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য মানসিক চাপ তৈরি হতে পারে। পাশাপাশি দীর্ঘ বিরতির কারণে অনেক শিক্ষার্থী পড়াশোনার ধারাবাহিকতা হারিয়ে ফেলতে পারে। অন্যদিকে বৃত্তি ও পাশের হার শিক্ষা প্রতিষ্ঠানের সুনামের সঙ্গে জড়িত থাকায় শিক্ষকরাও বাড়তি চাপের মুখে পড়তে পারেন।

সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে পরীক্ষার সময়সূচি ও প্রস্তুতির বিষয়টি নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ের কৃতি সন্তান সাদমানের জিপিএ-৫ অর্জন: বুয়েটে পড়ে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন ‎

দুশ্চিন্তায় ৬৩ হাজার প্রধান শিক্ষক ও লাখো শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে ধোঁয়াশা, ৫ মাস পিছিয়ে হতেযাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা

প্রকাশিত: ০৪:৫৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬