শিরোনামঃ
Logo লক্ষ্মীছড়িতে ইউপিডিএফের চাঁদাবাজির প্রতিবাদ Logo জেলা খাদ্য কর্মকর্তা সেলিম মাহমুদ সাগরের বিরুদ্ধে ভর্তুকির অর্থ লোপাটের অভিযোগ Logo অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের Logo লংগদু স্টুডেন্ট ফোরাম-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা Logo সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদ ছাড়ার আহ্বান, নির্বাচনের চ্যালেঞ্জ এ এইচ এম ফারুকের Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে ধোঁয়াশা, ৫ মাস পিছিয়ে হতেযাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা Logo রাঙামাটিতে কোটা বিরোধী ঐক্যজোটের সংবাদ সম্মেলন Logo পৈতৃক জমি রক্ষায় ভুক্তভোগী পরিবারের আকুতি Logo পার্বত্য টিভি

সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদ ছাড়ার আহ্বান, নির্বাচনের চ্যালেঞ্জ এ এইচ এম ফারুকের

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের দীর্ঘদিনের নেতৃত্বের অবসান ঘটিয়ে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক, সংগঠক ও পার্বত্য গবেষক এ এইচ এম ফারুক। একই সঙ্গে তিনি পরিষদের বর্তমান চেয়ারম্যান জ্যোতিবিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা-কে নির্বাচনে অংশ নিয়ে জনসমর্থন প্রমাণের আহ্বান জানিয়ে তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।

রোববার (১ মার্চ) পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ নির্বাচন আদায় ঐক্য পরিষদের মুখপাত্র ইব্রাহীম খলিল চৌধুরীর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা জানান।

বিবৃতিতে এ এইচ এম ফারুক উল্লেখ করেন, তিনি পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা এবং বাংলাদেশের সংবিধানের প্রতি আস্থাশীল একজন নাগরিক। কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ১৯৯৮ সালে পাঁচ বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হওয়ার পরও প্রায় তিন দশক ধরে বিনা নির্বাচনে প্রতিমন্ত্রী পদমর্যাদায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ-এর চেয়ারম্যান পদে থাকা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। তার মতে, এটি পাহাড়ের জনগণের প্রতি অবিচার এবং অসাংবিধানিক পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিবৃতিতে তিনি তিন দফা দাবি উত্থাপন করেন। প্রথমত, পার্বত্য চট্টগ্রাম চুক্তি-এর যেসব ধারা বাংলাদেশের এককেন্দ্রিক সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, সেগুলো বাতিল বা সংস্কার করার আহ্বান জানান। দ্বিতীয়ত, সন্তু লারমাকে দীর্ঘদিন ধরে দায়িত্বে থাকার পরিবর্তে গণতান্ত্রিক নির্বাচনে অংশ নিয়ে জনসমর্থন যাচাইয়ের আহ্বান জানান। তৃতীয়ত, নির্বাচনের আয়োজন হলে তিনি নিজে সন্তু লারমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত বলে ঘোষণা দেন।

এ এইচ এম ফারুক আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সকল জনগোষ্ঠীর ন্যায্য অধিকার নিশ্চিত করা প্রয়োজন। তিনি পার্বত্য অঞ্চলে গণতান্ত্রিক প্রতিনিধিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, এ এইচ এম ফারুক পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বাসিন্দা। তিনি একজন সাংবাদিক ও সংগঠক এবং দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের ভূ-রাজনীতি ও অধিকার নিয়ে গবেষণাধর্মী লেখালেখি করে আসছেন। সাবেক ছাত্রনেতা হিসেবে তিনি বর্তমানে ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির সভাপতি, পার্বত্য ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং খাগড়াছড়ি জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ট্যাগ সমূহ:

লক্ষ্মীছড়িতে ইউপিডিএফের চাঁদাবাজির প্রতিবাদ

সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদ ছাড়ার আহ্বান, নির্বাচনের চ্যালেঞ্জ এ এইচ এম ফারুকের

প্রকাশিত: ০৫:৩০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬