শিরোনামঃ
Logo লক্ষ্মীছড়িতে ইউপিডিএফের চাঁদাবাজির প্রতিবাদ Logo জেলা খাদ্য কর্মকর্তা সেলিম মাহমুদ সাগরের বিরুদ্ধে ভর্তুকির অর্থ লোপাটের অভিযোগ Logo অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের Logo লংগদু স্টুডেন্ট ফোরাম-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা Logo সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদ ছাড়ার আহ্বান, নির্বাচনের চ্যালেঞ্জ এ এইচ এম ফারুকের Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে ধোঁয়াশা, ৫ মাস পিছিয়ে হতেযাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা Logo রাঙামাটিতে কোটা বিরোধী ঐক্যজোটের সংবাদ সম্মেলন Logo পৈতৃক জমি রক্ষায় ভুক্তভোগী পরিবারের আকুতি Logo পার্বত্য টিভি
রাঙ্গামাটিতে পার্বত্য মন্ত্রীর সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা

সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা

রাঙ্গামাটি পার্বত্য জেলার উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা আনয়ন এবং জনসেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (০১ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান, এমপি।
রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সরকারের বিশেষ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সরকারের ঘোষিত ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পসমূহ বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়।

মন্ত্রী সরকারি দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং পার্বত্য অঞ্চলের সমস্যা সমাধানে সকল সংস্থাকে একযোগে কাজ করতে হবে।

সভায় উপস্থিত পুলিশ সুপার জানান, বর্তমানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও আনসার বাহিনীর সাথে সমন্বয় করে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে চলমান অভিযানের বিষয়ে মন্ত্রীকে অবহিত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের অহংকার। এই সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। কোনো স্তরে যেন জনসেবা বিঘ্নিত না হয়, সেদিকে কর্মকর্তাদের সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেন তিনি।

ট্যাগ সমূহ:

লক্ষ্মীছড়িতে ইউপিডিএফের চাঁদাবাজির প্রতিবাদ

রাঙ্গামাটিতে পার্বত্য মন্ত্রীর সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা

সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা

প্রকাশিত: ০৯:০৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬