‘কোনো শিশু শিক্ষার বাইরে থাকবে না’ স্লোগানে সাজেদা আনোয়ার ফাউন্ডেশন ও ঐক্যবদ্ধ

ফটিকছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি
ফটিকছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান
‘কোনো শিশু শিক্ষার বাইরে থাকবে না, এ দায়িত্ব রাষ্ট্র পালন করুক’—এই প্রত্যয়কে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়িতে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সাথে উপজেলার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা এগিয়ে নিতে প্রদান করা হয়েছে আর্থিক সহায়তা (মেধাবৃত্তি)।
‎
‎শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় ‘সাজেদা আনোয়ার ফাউন্ডেশন’ ও ‘ঐক্যবদ্ধ ফটিকছড়ি’-এর যৌথ উদ্যোগে ফটিকছড়ি ও উত্তর ফটিকছড়ি অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. সেকান্দরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাজেদা আনোয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আনোয়ার হোসেন।
‎
‎প্রধান আলোচকের বক্তব্যে মো. আনোয়ার হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, পাশাপাশি একজন সুনাগরিক ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। অর্থের অভাবে ফটিকছড়ির কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন থেমে না যায়, সেই লক্ষ্যেই সাজেদা আনোয়ার ফাউন্ডেশন এবং ঐক্যবদ্ধ ফটিকছড়ি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
‎
‎ঐক্যবদ্ধ ফটিকছড়ির প্রতিষ্ঠাতা মো. জিপন উদ্দিনের সার্বিক পরিচালনায় এবং শিক্ষক জেএম তাওহীদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক নেতা রহিমা আক্তার।
‎
‎অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণ কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও রাজনীতিবিদ মো. আবু তাহের চৌধুরী, সৃষ্টি ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর লায়ন রাজ্যশ্রী বড়ুয়া, চট্টগ্রাম জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. নুর উদ্দিন নুরু, ফটিকছড়ি সম্মিলিত বৌদ্ধ সমাজের যুগ্ম সম্পাদক বাবু পবিত্র বড়ুয়া, বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন মেম্বার, শিক্ষিকা জোহরা খানম এবং মাওলানা এম নিজাম উদ্দিন প্রমুখ।
‎
‎এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এন.এম রহমত উল্ল্যাহ, ফটিকছড়ি আইনজীবী সমিতির (বারের) সহ-সভাপতি জহুরুল ইসলাম, সাংবাদিক নাজমুল তারেক, শওকত হোসেন করিম, শিক্ষিকা তৌফিকা ফেরদৌস, ওসমান গণি, মোহাম্মদ ইয়াসিন, সোহেল ও জমির।
‎
‎অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, অভিভাবক, কৃতি শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও পরিবেশবান্ধব উপহার হিসেবে ফলের চারা এবং দরিদ্র মেধাবীদের মাঝে শিক্ষা সহায়তার নগদ অর্থ তুলে দেওয়া হয়।
‎

শেয়ার করুন