জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ‘পার্বত্য নিউজ’-এর সম্পাদক মেহেদী হাসান পলাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর (গ্রেড-২ পদমর্যাদা) হিসেবে নিযুক্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি), খাগড়াছড়ি জেলা কমিটি।
গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় পিসিএনপি খাগড়াছড়ি জেলা কমিটির নেতৃবৃন্দ এই নিয়োগকে পার্বত্যবাসীর জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয় হিসেবে উল্লেখ করেন।
বার্তায় নেতৃবৃন্দ বলেন, মেহেদী হাসান পলাশ দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে পার্বত্য চট্টগ্রামের মানুষের সুখ-দুঃখ, সমস্যা-সম্ভাবনা এবং বাস্তব চিত্র জাতীয় পর্যায়ে তুলে ধরছেন। সাংবাদিকতায় তার দীর্ঘ অভিজ্ঞতা ও দূরদর্শিতার স্বীকৃতিস্বরূপ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে তার এই পদায়ন অত্যন্ত সময়োপযোগী একটি সিদ্ধান্ত।
পিসিএনপি নেতৃবৃন্দ আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন এই গুরুদায়িত্ব পালনের মাধ্যমে তিনি রাষ্ট্র ও জনগণের মধ্যে তথ্যের সেতুবন্ধন তৈরিতে এবং পার্বত্য চট্টগ্রামের সার্বিক শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের সঠিক বার্তা পৌঁছে দিতে আরও জোরালো ও ইতিবাচক ভূমিকা রাখবেন।
অভিনন্দন বার্তায় সংগঠনটির পক্ষ থেকে মেহেদী হাসান পলাশের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।


















