শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
কাপ্তাইয়ের রাইখালীতে ভারী বর্ষণে পাহাড়ধস, যান চলাচল সম্পূর্ণ বন্ধ

পাহাড়ধসে চন্দ্রঘোনা–বাঙ্গালহালিয়া সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন: দুর্ভোগে হাজারো মানুষ

টানা ভারী বর্ষণের জেরে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে চন্দ্রঘোনা–বাঙ্গালহালিয়া সড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

আজ সকালে কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পাইসুইখই মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ (বৃহস্পতিবার) সকাল থেকে সড়কের ওপর বিশাল পাহাড়ের অংশ ধসে পড়ে। ফলে ওই রুটে যান চলাচল আপাতত পুরোপুরি বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে মতিপাড়া এলাকায় সড়কের পাশের একটি পাহাড়ের বড় অংশ ধসে মূল সড়কের ওপর এসে পড়ে। রাস্তা ব্লক হয়ে যাওয়ায় সড়কের দুপাশে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী, ব্যবসায়ী ও নিত্যদিনের পথচারীরা।

উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, রাস্তা থেকে মাটি ও ধ্বংসস্তূপ সরিয়ে দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য জরুরি ভিত্তিতে কাজ শুরুর প্রস্তুতি চলছে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাময়িকভাবে ওই সড়ক ব্যবহারকারীদের বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

কাপ্তাইয়ের রাইখালীতে ভারী বর্ষণে পাহাড়ধস, যান চলাচল সম্পূর্ণ বন্ধ

পাহাড়ধসে চন্দ্রঘোনা–বাঙ্গালহালিয়া সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন: দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত: ০৪:১৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬