শিরোনামঃ
Logo পাহাড়জুড়ে উৎসবের আমেজ ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি Logo দেবিদ্বারে চাকুরিচ্যুত সেনা সদস্যের বিরুদ্ধে মানববন্ধন Logo দেবিদ্বারে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার Logo ৫৫ লাখ পরিবারে স্বস্তি ১৫ টাকা কেজি দরে চাল দিচ্ছে সরকার Logo পদোন্নতি শুধু মর্যাদা নয়, এটি দায়িত্বের প্রতীক-রাঙ্গামাটির পুলিশ সুপার Logo রাঙামাটিতে আধুনিক চক্ষু চিকিৎসার নতুন দিগন্ত জেনারেল হাসপাতালে অপারেশন কার্যক্রমের শুভ উদ্বোধন Logo রাঙামাটি সদর উপজেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি নেতৃত্বে মাঠের সংগঠকরা, জাগছে পাহাড়ের ক্রীড়াঙ্গন Logo রাঙ্গামাটিতে কোতোয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান একাধিক মামলার আসামিসহ গ্রেফতার ৩ Logo খাগড়াছড়ি পিসিএনপি’র ‘অবৈধ’ কমিটি নিয়ে বিভ্রান্তি না হওয়ার আহ্বান: লোকমান-মাসুম কমিটিই বৈধ Logo সাংস্কৃতিক জাগরণে লক্ষ্মীছড়ি জোন-সংগীত বিদ্যালয়ে সাউন্ড সিস্টেম উপহার
সন্ত্রাস ও অপরাধ নির্মূলে জিরো টলারেন্স; গুজব রোধে জনসচেতনতার ডাক

শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার অঙ্গীকার: সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা রিজিওনের আওতাধীন সিন্দুকছড়ি জোন সদরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ ২০২৬) সকাল ১১:৩০ মিনিটে জোনের মাল্টিপারপাস শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মাজহার হোসেন রাব্বানী। তিনি তার বক্তব্যে স্পষ্টভাবে উল্লেখ করেন যে, সেনাবাহিনী কোনো নির্দিষ্ট দলের নয়; বরং সাধারণ মানুষের জানমালের রক্ষক। সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে তিনি হুঁশিয়ারি প্রদান করেন।
সভায় পাহাড়ের প্রধান প্রধান সংকটগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পাহাড়ি-বাঙালি ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে বসবাস ও কাজ করার আহ্বান,অপহরণ, আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি, মাদক পাচার, চাঁদাবাজি এবং অবৈধ বালু উত্তোলন ও জমি দখল রোধে জিরো টলারেন্স নীতি,অবৈধভাবে পাহাড় কাটা ও কাঠ-বাঁশ চোরাচালান বন্ধসহ পাহাড় ধস ও অগ্নিসংযোগের মতো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ রোধে সচেতনতা বৃদ্ধি,সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীর নামে ছড়ানো বিভ্রান্তিকর গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকতে জনগণের সহযোগিতা কামনা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ পারভেজ, গুইমারা থানার ওসি সোহরাওয়ার্দী (সরোয়ার) এবং রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, মানিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ মোকতাদের হোসেন এবং গুইমারা উপজেলার সাবেক চেয়ারম্যান উসেপ্রু মার্মা। এছাড়াও বন বিভাগের প্রতিনিধি, স্থানীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি (ইউপি চেয়ারম্যান ও সদস্য), হেডম্যান-কারবারি এবং বাজার কমিটির নেতৃবৃন্দ সভায় তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

উপস্থিত সুধীজনদের সাথে কুশল বিনিময় এবং পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন ও সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সভায় বক্তারা বাজার মনিটরিং, যানজট নিরসন এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মাধ্যমে নাগরিক সুবিধা নিশ্চিত করার ওপরও জোর দেন।

জনপ্রিয় সংবাদ

পাহাড়জুড়ে উৎসবের আমেজ ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

সন্ত্রাস ও অপরাধ নির্মূলে জিরো টলারেন্স; গুজব রোধে জনসচেতনতার ডাক

শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার অঙ্গীকার: সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭:২৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬