শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
সাবেক চেয়ারম্যান কাজী মজিবর ও আব্দুল মজিদের কর্মকাণ্ডকে ‘ফ্যাসিবাদী ও অসাংগঠনিক’ আখ্যা কেন্দ্রীয় কমিটির

খাগড়াছড়ি পিসিএনপি’র ‘অবৈধ’ কমিটি নিয়ে বিভ্রান্তি না হওয়ার আহ্বান: লোকমান-মাসুম কমিটিই বৈধ

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) খাগড়াছড়ি জেলা শাখা নিয়ে সৃষ্ট বিভ্রান্তি নিরসনে কঠোর অবস্থান নিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, ভোটের মাধ্যমে নির্বাচিত ইঞ্জিনিয়ার লোকমান হোসাইন, এস এম মাসুম রানা ও মোকতাদের হোসেনের নেতৃত্বাধীন কমিটিই জেলার একমাত্র বৈধ কমিটি। বহিষ্কৃত সাবেক চেয়ারম্যান কাজী মজিবর রহমান কর্তৃক ঘোষিত তথাকথিত ‘আহ্বায়ক কমিটি’কে সম্পূর্ণ অবৈধ ও গঠনতন্ত্র বিরোধী বলে ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ আগস্ট ২০২৫ তারিখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলরদের সরাসরি ভোটে খাগড়াছড়ি জেলা কমিটি গঠিত হয়। পিসিএনপির ইতিহাসে প্রথমবারের মতো ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার কাউন্সিলররা তাদের নেতা নির্বাচন করেন। এই নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে পরাজিত হন আব্দুল মজিদ।

কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান মনির ও মহাসচিব মোঃ আলমগীর কবির অভিযোগ করেন যে, আওয়ামী লীগের দোসর ও ফ্যাসিবাদী শক্তির আশীর্বাদপুষ্ট পিসিএনপি থেকে বহিষ্কৃত সাবেক চেয়ারম্যান কাজী মজিবর রহমান নিজস্ব স্বার্থ হাসিলে লিপ্ত। তারা জানান, নির্বাচনে পরাজিত আব্দুল মজিদকে ‘সেভ’ করতে এবং ঠিকাদারি ও ব্যক্তিগত ধান্দাবাজির ভাগ-বাটোয়ারা নিশ্চিত করতেই এই অবৈধ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

নেতৃবৃন্দ স্পষ্ট করে বলেন, “পিসিএনপির গঠনতন্ত্র অনুযায়ী যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্থায়ী কমিটির সভার মাধ্যমে নিতে হয়। কিন্তু খাগড়াছড়ি জেলা কমিটি বিলুপ্তির বিষয়ে স্থায়ী কমিটি কোনো সিদ্ধান্ত নেয়নি। কাজী মজিবর এককভাবে ফ্যাসিস্ট কায়দায় এই ন্যক্কারজনক ঘটনার জন্ম দিয়েছেন, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, লোকমান-মাসুম-মোকতাদের কমিটিই সংগঠনের মাঠ পর্যায়ে সক্রিয় এবং বৈধ। এর বাইরে গিয়ে কেউ সংগঠনের নাম ব্যবহার করে অসাংগঠনিক কাজ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষকেও ইতোমধ্যে অবহিত করা হয়েছে বলে জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

সাবেক চেয়ারম্যান কাজী মজিবর ও আব্দুল মজিদের কর্মকাণ্ডকে ‘ফ্যাসিবাদী ও অসাংগঠনিক’ আখ্যা কেন্দ্রীয় কমিটির

খাগড়াছড়ি পিসিএনপি’র ‘অবৈধ’ কমিটি নিয়ে বিভ্রান্তি না হওয়ার আহ্বান: লোকমান-মাসুম কমিটিই বৈধ

প্রকাশিত: ০৩:৫৮:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬