শিরোনামঃ
Logo পাহাড়জুড়ে উৎসবের আমেজ ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি Logo দেবিদ্বারে চাকুরিচ্যুত সেনা সদস্যের বিরুদ্ধে মানববন্ধন Logo দেবিদ্বারে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার Logo ৫৫ লাখ পরিবারে স্বস্তি ১৫ টাকা কেজি দরে চাল দিচ্ছে সরকার Logo পদোন্নতি শুধু মর্যাদা নয়, এটি দায়িত্বের প্রতীক-রাঙ্গামাটির পুলিশ সুপার Logo রাঙামাটিতে আধুনিক চক্ষু চিকিৎসার নতুন দিগন্ত জেনারেল হাসপাতালে অপারেশন কার্যক্রমের শুভ উদ্বোধন Logo রাঙামাটি সদর উপজেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি নেতৃত্বে মাঠের সংগঠকরা, জাগছে পাহাড়ের ক্রীড়াঙ্গন Logo রাঙ্গামাটিতে কোতোয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান একাধিক মামলার আসামিসহ গ্রেফতার ৩ Logo খাগড়াছড়ি পিসিএনপি’র ‘অবৈধ’ কমিটি নিয়ে বিভ্রান্তি না হওয়ার আহ্বান: লোকমান-মাসুম কমিটিই বৈধ Logo সাংস্কৃতিক জাগরণে লক্ষ্মীছড়ি জোন-সংগীত বিদ্যালয়ে সাউন্ড সিস্টেম উপহার
শতাধিক অসহায় ও দুস্থ শ্রমজীবী মানুষের মুখে হাসি; বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান।

রাঙ্গামাটিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙ্গামাটিতে অসহায় ও দুস্থ শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) দুপুরে শহরের বনরুপা এলাকায় সংগঠনের জেলা কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গামাটি সদর উপজেলা শাখার সভাপতি মো: হারুন অর রশীদের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা প্রধান উপদেষ্টা মো: আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মো: আব্দুস সালাম। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রায় শতাধিক শ্রমজীবী নারী ও পুরুষের হাতে সেমাই, চিনি, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিম্ন আয়ের মেহনতি মানুষের কল্যাণই এই সংগঠনের মূল লক্ষ্য। ঈদের আনন্দ যেন প্রতিটি ঘরে পৌঁছে যায়, সেই উদ্দেশ্যেই এই ক্ষুদ্র প্রয়াস। প্রধান অতিথি মো: আব্দুল আলীম তার বক্তব্যে বলেন, একটি সুন্দর ও মানবিক সমাজ গড়তে সমাজের বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।সংগঠনটির পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ঈদের প্রয়োজনীয় উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় শ্রমজীবী মানুষরা। তারা এই মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।

জনপ্রিয় সংবাদ

পাহাড়জুড়ে উৎসবের আমেজ ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

শতাধিক অসহায় ও দুস্থ শ্রমজীবী মানুষের মুখে হাসি; বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান।

রাঙ্গামাটিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৩:০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬