খাগড়াছড়ির রামগড়ে ঔষধ কেনার অযুহাতে এক ব্যক্তির ২ লক্ষ ১০ হাজার টাকা চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তবে চোরের শেষ রক্ষা হয়নি; সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ২৪ ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ টাকাসহ একটি চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।
গত ২০ মার্চ, শুক্রবার জুম্মার নামাজ শেষে রামগড় পৌরসভার সোনাইপুল বাজারের ‘হক মেডিকেল’ নামক একটি ফার্মেসিতে ঔষধ কিনতে যান স্থানীয় বাসিন্দা মোঃ নুরুন নবী। ঔষধ কেনার সময় অসাবধানতাবশত তিনি ২ লাখ ১০ হাজার টাকার বান্ডিলটি দোকানের টেবিলের ওপর রাখেন।সেখানে উপস্থিত ওত পেতে থাকা চোর চক্রের সদস্যরা ঔষধ কেনার ভান করে অত্যন্ত সুকৌশলে টেবিল থেকে টাকার বান্ডিলটি সরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। টাকা হারিয়ে দিশেহারা নুরুন নবী তৎক্ষণাৎ বাজারের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করেন এবং রামগড় থানায় বিষয়টি জানান।
অভিযোগ পাওয়ার পরপরই রামগড় থানার এসআই আনছার উদ্দিনের নেতৃত্বে একটি চৌকস দল অভিযানে নামে। প্রধান অভিযুক্ত মোঃ ওমর ফারুকের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। ব্যাপক জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করে ওমর ফারুক এবং জানায় যে, তারা ৩-৪ জন মিলে পরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটিয়েছে।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া সম্পূর্ণ ২,১০,০০০ (দুই লক্ষ দশ হাজার) টাকা উদ্ধার করে।গ্রেফতারকৃত আসামিরা
পুলিশের জালে ধরা পড়ে আসামি হলেন:
১. মোঃ ওমর ফারুক (২৮), রামগড়।
২. আলি আকবর (২৭), কমলনগর, লক্ষ্মীপুর।
৩. বিবি হাজেরা (২৮), কমলনগর, লক্ষ্মীপুর।
এ ঘটনায় রামগড় থানায় দণ্ডবিধির ৩৭৯/৪১১/৩৪ ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং-০৪) রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চক্রের বাকি সদস্যদের বিষয়েও তদন্ত চলছে।
শিরোনামঃ
রামগড়ে ঔষধ কেনার ছলে ২ লাখ টাকা চুরি
রামগড়ে ঔষধ কেনার ছলে ২ লাখ টাকা চুরি সিসিটিভি ২৪ ঘণ্টার মধ্যেই ৩ জন কে গ্রেফতার
-
নিজস্ব প্রতিবেদক,রামগড় - প্রকাশিত: ০৩:৫৮:১১ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
- 108
ট্যাগ সমূহ:
#রামগড়ের নিউজ
জনপ্রিয় সংবাদ

















