শিরোনামঃ
Logo পাহাড়জুড়ে উৎসবের আমেজ ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি Logo দেবিদ্বারে চাকুরিচ্যুত সেনা সদস্যের বিরুদ্ধে মানববন্ধন Logo দেবিদ্বারে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার Logo ৫৫ লাখ পরিবারে স্বস্তি ১৫ টাকা কেজি দরে চাল দিচ্ছে সরকার Logo পদোন্নতি শুধু মর্যাদা নয়, এটি দায়িত্বের প্রতীক-রাঙ্গামাটির পুলিশ সুপার Logo রাঙামাটিতে আধুনিক চক্ষু চিকিৎসার নতুন দিগন্ত জেনারেল হাসপাতালে অপারেশন কার্যক্রমের শুভ উদ্বোধন Logo রাঙামাটি সদর উপজেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি নেতৃত্বে মাঠের সংগঠকরা, জাগছে পাহাড়ের ক্রীড়াঙ্গন Logo রাঙ্গামাটিতে কোতোয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান একাধিক মামলার আসামিসহ গ্রেফতার ৩ Logo খাগড়াছড়ি পিসিএনপি’র ‘অবৈধ’ কমিটি নিয়ে বিভ্রান্তি না হওয়ার আহ্বান: লোকমান-মাসুম কমিটিই বৈধ Logo সাংস্কৃতিক জাগরণে লক্ষ্মীছড়ি জোন-সংগীত বিদ্যালয়ে সাউন্ড সিস্টেম উপহার
দুর্গম জনপদে স্বস্তির ছোঁয়া; চিকিৎসা শেষে বিনামূল্যে ওষুধ পেয়ে খুশি স্থানীয়রা

খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: সিন্দুকছড়ি জোনের চিকিৎসাসেবা পেল ১৫০জন বাঙালি-অবাঙ্গালী

পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে আবারও মানবতার হাত বাড়িয়ে দিল বাংলাদেশ সেনাবাহিনী। আজ ২৮ মার্চ ২০২৬, শনিবার খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার জামতলা বাজার সংলগ্ন এলাকায় এক বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন।

সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে নেতৃত্ব দেন সিন্দুকছড়ি জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি)।

মূলত দুর্গম পাহাড়ের অসহায়, দরিদ্র এবং প্রবীণ নাগরিকদের উন্নত চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যেই এই আয়োজন করা হয়। ক্যাম্পেইনে মোট ১৫০ জন রোগীকে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। যার মধ্যে ১০৪ জন পাহাড়ি এবং ৪৬ জন অ-বাঙালি অধিবাসী ছিলেন।শুধুমাত্র পরামর্শ বা ব্যবস্থাপত্র দিয়েই সীমাবদ্ধ ছিল না এই আয়োজন। আগত প্রতিটি রোগীকে তাদের প্রয়োজন অনুযায়ী মানসম্মত ঔষধ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়েছে।

চিকিৎসা নিতে আসা স্থানীয় এক বৃদ্ধ জানান, “হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া আমাদের জন্য যেমন ব্যয়বহুল, তেমনি কষ্টসাধ্য। ঘরের কাছে এমন সেবা ও ওষুধ পেয়ে আমরা অত্যন্ত কৃতজ্ঞ।” এলাকাবাসী সেনাবাহিনীর এই জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।

সিন্দুকছড়ি জোন সূত্রে জানানো হয়েছে, পাহাড়ি এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে।

জনপ্রিয় সংবাদ

পাহাড়জুড়ে উৎসবের আমেজ ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

দুর্গম জনপদে স্বস্তির ছোঁয়া; চিকিৎসা শেষে বিনামূল্যে ওষুধ পেয়ে খুশি স্থানীয়রা

খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: সিন্দুকছড়ি জোনের চিকিৎসাসেবা পেল ১৫০জন বাঙালি-অবাঙ্গালী

প্রকাশিত: ০৫:৩১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬