শিরোনামঃ
Logo পাহাড়জুড়ে উৎসবের আমেজ ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি Logo দেবিদ্বারে চাকুরিচ্যুত সেনা সদস্যের বিরুদ্ধে মানববন্ধন Logo দেবিদ্বারে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার Logo ৫৫ লাখ পরিবারে স্বস্তি ১৫ টাকা কেজি দরে চাল দিচ্ছে সরকার Logo পদোন্নতি শুধু মর্যাদা নয়, এটি দায়িত্বের প্রতীক-রাঙ্গামাটির পুলিশ সুপার Logo রাঙামাটিতে আধুনিক চক্ষু চিকিৎসার নতুন দিগন্ত জেনারেল হাসপাতালে অপারেশন কার্যক্রমের শুভ উদ্বোধন Logo রাঙামাটি সদর উপজেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি নেতৃত্বে মাঠের সংগঠকরা, জাগছে পাহাড়ের ক্রীড়াঙ্গন Logo রাঙ্গামাটিতে কোতোয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান একাধিক মামলার আসামিসহ গ্রেফতার ৩ Logo খাগড়াছড়ি পিসিএনপি’র ‘অবৈধ’ কমিটি নিয়ে বিভ্রান্তি না হওয়ার আহ্বান: লোকমান-মাসুম কমিটিই বৈধ Logo সাংস্কৃতিক জাগরণে লক্ষ্মীছড়ি জোন-সংগীত বিদ্যালয়ে সাউন্ড সিস্টেম উপহার
খাগড়াছড়িতে বৃষ্টির কবলে যাত্রীবাহী বাস: নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে, আহত অনেক

গুইমারার বুদংপাড়ায় চট্টগ্রাম-খাগড়াছড়ি রুটের লোকাল বাস দুর্ঘটনা; অল্পের জন্য রক্ষা পেল বড় প্রাণহানি

পাহাড়ের আঁকাবাঁকা পথে ভারী বৃষ্টির সতর্কতা উপেক্ষা করে চলতে গিয়ে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে একটি যাত্রীবাহী বাস। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকেলে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি অভিমুখে আসা একটি লোকাল বাস (নম্বর: চট্ট-মেট্রো-জ ১১-০০২৭) গুইমারা উপজেলার বুদংপাড়া এলাকা অতিক্রম করার সময় বিপরীত গামী শান্তি পরিবহনকে সাইড দিতেগিয়ে চাকা পিছলে দূর্ঘটনা কবলিত হয় । এ সময় এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ায় রাস্তা ছিল অত্যন্ত পিচ্ছিল ছিলো। বুদংপাড়ার একটি বিপজ্জনক বাঁক ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দা ও পাশ্ববর্তী লোকজন দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। বাসের ভেতর থেকে আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। যাত্রীদের অনেকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেলেও ভাগ্যক্রমে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে বাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় পুলিশ প্রশাসন জানায়, বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘাতক বাসটিকে উদ্ধারের প্রক্রিয়া চলছে এবং চালকের সন্ধান করা হচ্ছে। পাহাড়ি রাস্তায় বৃষ্টির সময় চালকদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

জনপ্রিয় সংবাদ

পাহাড়জুড়ে উৎসবের আমেজ ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

খাগড়াছড়িতে বৃষ্টির কবলে যাত্রীবাহী বাস: নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে, আহত অনেক

গুইমারার বুদংপাড়ায় চট্টগ্রাম-খাগড়াছড়ি রুটের লোকাল বাস দুর্ঘটনা; অল্পের জন্য রক্ষা পেল বড় প্রাণহানি

প্রকাশিত: ০১:৫০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬