শিরোনামঃ
Logo দেবিদ্বারে চাকুরিচ্যুত সেনা সদস্যের বিরুদ্ধে মানববন্ধন Logo দেবিদ্বারে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার Logo ৫৫ লাখ পরিবারে স্বস্তি ১৫ টাকা কেজি দরে চাল দিচ্ছে সরকার Logo পদোন্নতি শুধু মর্যাদা নয়, এটি দায়িত্বের প্রতীক-রাঙ্গামাটির পুলিশ সুপার Logo রাঙামাটিতে আধুনিক চক্ষু চিকিৎসার নতুন দিগন্ত জেনারেল হাসপাতালে অপারেশন কার্যক্রমের শুভ উদ্বোধন Logo রাঙামাটি সদর উপজেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি নেতৃত্বে মাঠের সংগঠকরা, জাগছে পাহাড়ের ক্রীড়াঙ্গন Logo রাঙ্গামাটিতে কোতোয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান একাধিক মামলার আসামিসহ গ্রেফতার ৩ Logo খাগড়াছড়ি পিসিএনপি’র ‘অবৈধ’ কমিটি নিয়ে বিভ্রান্তি না হওয়ার আহ্বান: লোকমান-মাসুম কমিটিই বৈধ Logo সাংস্কৃতিক জাগরণে লক্ষ্মীছড়ি জোন-সংগীত বিদ্যালয়ে সাউন্ড সিস্টেম উপহার Logo মানবসেবার অঙ্গীকারে রাঙামাটিতে যুব রেড ক্রিসেন্টের মাসিক সভা সম্পন্ন
কেন্দ্রীয় মসজিদ রোডের নরক যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছে পৌরবাসী; দ্রুত ড্রেন পরিষ্কারের কাজ শুরুর আশ্বাস

সংবাদ প্রকাশের প্রতিফলন-রামগড়ে জনদুর্ভোগ লাঘবে নড়েচড়ে বসল প্রশাসন

খাগড়াছড়ির রামগড় পৌরসভার প্রাণকেন্দ্র ও ব্যস্ততম এলাকা কেন্দ্রীয় মসজিদ রোড। প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত এই পথে। তবে দীর্ঘদিন ধরে ড্রেনের পচা পানি আর উৎকট দুর্গন্ধে এলাকাটি যেন এক ‘নরক যন্ত্রণায়’ পরিণত হয়েছিল। অবশেষে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের টনক নড়েছে। দ্রুত এই সমস্যার সমাধানে মাঠে নামছে পৌর কর্তৃপক্ষ।

রামগড়ের এই গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, ব্যবসায়ী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা চলাচল করেন। ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই পচা পানি উপচে পড়ত সড়কে। ছড়াত তীব্র দুর্গন্ধ। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও মসজিদে আসা মুসল্লিদের জন্য এই পথ দিয়ে হাঁটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল।
জনসাধারণের এই চরম দুর্ভোগ নিয়ে পার্বত্য টিভি-তে সংবাদ প্রচার হওয়ার পর তা দ্রুত প্রশাসনের নজরে আসে। সংবাদের সত্যতা ও জনস্বার্থ বিবেচনা করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক।

পৌর প্রশাসন সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, বর্তমানে পৌরসভার ৯ নং ওয়ার্ডের মাদ্রাসা রোডে সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ চলমান রয়েছে। সেখানকার কাজ শেষ হওয়া মাত্রই অগ্রাধিকার ভিত্তিতে কেন্দ্রীয় মসজিদ এলাকার ড্রেনগুলো পরিষ্কারের কাজ শুরু করা হবে।

সংবাদ প্রকাশের পর প্রশাসনের এমন দ্রুত ও ইতিবাচক সাড়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। ভুক্তভোগী জনতা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এখন তাদের একটাই দাবি—দ্রুত যেন এই কাজ সম্পন্ন করে এলাকার পরিবেশকে পুনরায় বাসযোগ্য করে তোলা হয়।

জনপ্রিয় সংবাদ

দেবিদ্বারে চাকুরিচ্যুত সেনা সদস্যের বিরুদ্ধে মানববন্ধন

কেন্দ্রীয় মসজিদ রোডের নরক যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছে পৌরবাসী; দ্রুত ড্রেন পরিষ্কারের কাজ শুরুর আশ্বাস

সংবাদ প্রকাশের প্রতিফলন-রামগড়ে জনদুর্ভোগ লাঘবে নড়েচড়ে বসল প্রশাসন

প্রকাশিত: ১১:২৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬