শিরোনামঃ
Logo দেবিদ্বারে চাকুরিচ্যুত সেনা সদস্যের বিরুদ্ধে মানববন্ধন Logo দেবিদ্বারে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার Logo ৫৫ লাখ পরিবারে স্বস্তি ১৫ টাকা কেজি দরে চাল দিচ্ছে সরকার Logo পদোন্নতি শুধু মর্যাদা নয়, এটি দায়িত্বের প্রতীক-রাঙ্গামাটির পুলিশ সুপার Logo রাঙামাটিতে আধুনিক চক্ষু চিকিৎসার নতুন দিগন্ত জেনারেল হাসপাতালে অপারেশন কার্যক্রমের শুভ উদ্বোধন Logo রাঙামাটি সদর উপজেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি নেতৃত্বে মাঠের সংগঠকরা, জাগছে পাহাড়ের ক্রীড়াঙ্গন Logo রাঙ্গামাটিতে কোতোয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান একাধিক মামলার আসামিসহ গ্রেফতার ৩ Logo খাগড়াছড়ি পিসিএনপি’র ‘অবৈধ’ কমিটি নিয়ে বিভ্রান্তি না হওয়ার আহ্বান: লোকমান-মাসুম কমিটিই বৈধ Logo সাংস্কৃতিক জাগরণে লক্ষ্মীছড়ি জোন-সংগীত বিদ্যালয়ে সাউন্ড সিস্টেম উপহার Logo মানবসেবার অঙ্গীকারে রাঙামাটিতে যুব রেড ক্রিসেন্টের মাসিক সভা সম্পন্ন
কনস্টেবল থেকে এএসআই পদে পদোন্নতি পেলেন কফিল উদ্দিন র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন এসপি মুহম্মদ আব্দুর রকিব

পদোন্নতি শুধু মর্যাদা নয়, এটি দায়িত্বের প্রতীক-রাঙ্গামাটির পুলিশ সুপার

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ বিভাগে নতুন উদ্দীপনা ও পেশাদারিত্বের অঙ্গীকার নিয়ে আয়োজিত হলো বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান। রবিবার (৫ এপ্রিল ২০২৬) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই আনন্দঘন ও গৌরবময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত জেলার প্রকৃত শূন্য পদের বিপরীতে কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি লাভ করেন এ এস এম কফিল উদ্দিন। নব-পদোন্নতি প্রাপ্ত এই কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

র‍্যাংক ব্যাজ পরিধান করানোর পর পুলিশ সুপার তার বক্তব্যে বলেন,পুলিশ সদস্যদের দায়িত্বের সঙ্গে দেশ ও জনগণের প্রতি কর্তব্য অবিচ্ছেদ্যভাবে জড়িত। পদোন্নতি শুধু মর্যাদার নয়, এটি দায়িত্বের প্রতীক। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের সেবায় সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে আপনাদের নেতৃত্ব দিতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, যাদের মধ্যে উল্লেখযোগ্য-মোঃ ইকবাল হোছাইন, পিপিএম (অতিরিক্ত পুলিশ সুপার – প্রশাসন ও অর্থ),মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম (অতিরিক্ত পুলিশ সুপার – ক্রাইম অ্যান্ড অপস),তারা পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অর্পিত দায়িত্ব আরও নিষ্ঠার সাথে পালনের আহ্বান জানান।

জেলা পুলিশ বিভাগ জানায়, এই পদোন্নতি ও র‍্যাংক ব্যাজ পরিধানের মাধ্যমে পুলিশ সদস্যদের মনোবল বহুগুণ বৃদ্ধি পায়। নিয়মিত প্রশিক্ষণ ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি প্রদানের মাধ্যমে জেলা পুলিশের সেবার মান ও অভ্যন্তরীণ শৃঙ্খলা আরও শক্তিশালী হবে বলে স্থানীয় কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।রাঙ্গামাটি পার্বত্য জেলায় এই আয়োজনের মধ্য দিয়ে জনগণের নিরাপত্তা ও সেবামূলক কর্মকাণ্ডে এক নতুন গতির সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

দেবিদ্বারে চাকুরিচ্যুত সেনা সদস্যের বিরুদ্ধে মানববন্ধন

কনস্টেবল থেকে এএসআই পদে পদোন্নতি পেলেন কফিল উদ্দিন র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন এসপি মুহম্মদ আব্দুর রকিব

পদোন্নতি শুধু মর্যাদা নয়, এটি দায়িত্বের প্রতীক-রাঙ্গামাটির পুলিশ সুপার

প্রকাশিত: ১২:৩২:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬