শিরোনামঃ
Logo দেবিদ্বারে চাকুরিচ্যুত সেনা সদস্যের বিরুদ্ধে মানববন্ধন Logo দেবিদ্বারে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার Logo ৫৫ লাখ পরিবারে স্বস্তি ১৫ টাকা কেজি দরে চাল দিচ্ছে সরকার Logo পদোন্নতি শুধু মর্যাদা নয়, এটি দায়িত্বের প্রতীক-রাঙ্গামাটির পুলিশ সুপার Logo রাঙামাটিতে আধুনিক চক্ষু চিকিৎসার নতুন দিগন্ত জেনারেল হাসপাতালে অপারেশন কার্যক্রমের শুভ উদ্বোধন Logo রাঙামাটি সদর উপজেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি নেতৃত্বে মাঠের সংগঠকরা, জাগছে পাহাড়ের ক্রীড়াঙ্গন Logo রাঙ্গামাটিতে কোতোয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান একাধিক মামলার আসামিসহ গ্রেফতার ৩ Logo খাগড়াছড়ি পিসিএনপি’র ‘অবৈধ’ কমিটি নিয়ে বিভ্রান্তি না হওয়ার আহ্বান: লোকমান-মাসুম কমিটিই বৈধ Logo সাংস্কৃতিক জাগরণে লক্ষ্মীছড়ি জোন-সংগীত বিদ্যালয়ে সাউন্ড সিস্টেম উপহার Logo মানবসেবার অঙ্গীকারে রাঙামাটিতে যুব রেড ক্রিসেন্টের মাসিক সভা সম্পন্ন
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৪৯৫ উপজেলায় মাসে ৩০ কেজি চাল পাচ্ছেন হতদরিদ্ররা

৫৫ লাখ পরিবারে স্বস্তি ১৫ টাকা কেজি দরে চাল দিচ্ছে সরকার

দেশের হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরণের উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ পরিবার এখন থেকে প্রতি কেজি চাল পাচ্ছেন মাত্র ১৫ টাকা দরে। প্রতি মাসে প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে এই চাল সরবরাহ করা হচ্ছে।

রবিবার (৫ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের অষ্টম দিনে নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফীর এক লিখিত প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী মো. আব্দুল বারী এই তথ্য জানান। তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে এই খাতের জন্য মোট ১০ লাখ টন চালের বিশাল বাজেট বরাদ্দ রাখা হয়েছে।

খাদ্যমন্ত্রী আরও জানান, শুধু খাদ্যবান্ধব কর্মসূচিই নয়, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে টিসিবির ফ্যামিলি কার্ডধারীদেরও চাল দিচ্ছে খাদ্য অধিদপ্তর। বর্তমানে দেশের ৬৭ লাখ ৬৬ হাজার ৬৬৭টি পরিবারের মধ্যে প্রতি মাসে ৩০ কেজি করে চাল সরবরাহ করা হচ্ছে।

বছরের মোট ছয়টি মাসকে (আগস্ট থেকে নভেম্বর এবং মার্চ ও এপ্রিল) এই বিশেষ চাল বিতরণের জন্য নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী জানান, চলতি বছরের ১৯ মার্চ পর্যন্ত মোট ৭ দশমিক ৯৩ লাখ টন চাল বিতরণ করা হয়েছে, যা মোট বরাদ্দের প্রায় ৭৯ শতাংশ।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সরকারের এমন পদক্ষেপ নিম্নবিত্ত পরিবারগুলোর জন্য বড় ধরণের আর্থিক স্বস্তি নিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

দেবিদ্বারে চাকুরিচ্যুত সেনা সদস্যের বিরুদ্ধে মানববন্ধন

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৪৯৫ উপজেলায় মাসে ৩০ কেজি চাল পাচ্ছেন হতদরিদ্ররা

৫৫ লাখ পরিবারে স্বস্তি ১৫ টাকা কেজি দরে চাল দিচ্ছে সরকার

প্রকাশিত: ০১:২৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬