স্থানীয় বাসিন্দাদের হাতে প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়ার পাশাপাশি দেওয়া হয়েছে স্বাস্থ্য পরামর্শ

দুর্গম ইন্দ্রসিংপাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ১৫৭ জন

নিজস্ব প্রতিবেদক
দুর্গম ইন্দ্রসিংপাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ১৫৭ জন
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ইন্দ্রসিংপাড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী। শনিবার (২৮ নভেম্বর) ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্পে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার ১৫৭ জন বাসিন্দা চিকিৎসাসেবা গ্রহণ করেন।
‎
‎লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে এবং জোন কমান্ডারের নির্দেশনায় এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে স্থানীয় রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেন লক্ষ্মীছড়ি জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও)। সেবাগ্রহীতাদের মাঝে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।
‎
‎সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে ইন্দ্রসিংপাড়া এলাকার বাসিন্দাদের নিয়মিত ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেতে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। পাহাড়ি জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।
‎
‎স্থানীয়দের মতে, এমন জনকল্যাণমূলক কার্যক্রম দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যকার পারস্পরিক সম্প্রীতি ও আস্থা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
‎

শেয়ার করুন