শিরোনামঃ
Logo নিখোঁজের ১১ দিন পর প্রবাসীর স্ত্রী ও সন্তান উদ্ধার পুলিশের বড় সাফল্য Logo রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযান দুই মাদক কারবারি গ্রেফতার Logo রাঙ্গামাটিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান’ নিশ্চিতে গুরুত্বারোপ Logo সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে কাজ করছে সরকার মহালছড়িতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত Logo রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে তেল কারবারি গ্রেফতার বিপুল পরিমাণ ডিজেল জব্দ Logo শান্তি, সম্প্রীতি ও ঐক্যের আহ্বানে পাহাড়ে বৈসাবি সিএইচটি সম্প্রীতি জোটের শুভেচ্ছা Logo বাইশারীতে সম্প্রীতি জোটের ক্রীড়া সামগ্রী বিতরণ Logo মহালছড়িতে বর্ণাঢ্য র‍্যালিতে পালিত হলো জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস Logo রাঙ্গামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক কারবারি ও আসামিসহ গ্রেপ্তার ১০ Logo অ্যাম্বুলেন্স চালকের নিষ্ঠুরতা অক্সিজেন খুলে ফেলায় নিভে গেল ৩ দিনের শিশুর প্রাণ
মহালছড়িতে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী

মহালছড়িতে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও চাল বিতরণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলাতে পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও চাল বিতরণ করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ সহযোগিতায় এবং মহালছড়ি উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

সোমবার (১৬ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আবু রায়হান।

বিতরণকালে ইউএনও আবু রায়হান সরাসরি উপকারভোগীদের হাতে সহায়তার চাল ও ঈদ সামগ্রীর বস্তা তুলে দেন। এসময় তিনি উপস্থিত সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং সরকারের এই উন্নয়ন ও সহায়তা কার্যক্রমের লক্ষ্য তুলে ধরেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষ যেন আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে, সেই লক্ষ্যে মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এই বিশেষ খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পার্বত্য অঞ্চলের প্রতিটি মানুষের ঘরে উৎসবের আনন্দ পৌঁছে দিতে আমরা কাজ করছি। মাহে রমজান ও ঈদে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সরকারের পক্ষ থেকে পাওয়া এই উপহার হাতে পেয়ে সাধারণ মানুষের মুখে সন্তুষ্টির হাসি দেখা যায়।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ১১ দিন পর প্রবাসীর স্ত্রী ও সন্তান উদ্ধার পুলিশের বড় সাফল্য

মহালছড়িতে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী

মহালছড়িতে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও চাল বিতরণ

প্রকাশিত: ১১:০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬