শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় বৈজ্ঞানিক প্রযুক্তিনির্ভর আধুনিক চিকিৎসা সেবার আহ্বান

রাঙ্গামাটিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান’ নিশ্চিতে গুরুত্বারোপ

“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

সকালে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালায়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ নেন, র‍্যালি পরবর্তী আলোচনা সভা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। তিনি তার বক্তব্যে বলেন:আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিজ্ঞানের বিকল্প নেই। আমাদের লক্ষ্য হতে হবে প্রযুক্তি নির্ভর ও গবেষণাভিত্তিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা।

বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের আহ্বায়ক ও সদস্য (স্বাস্থ্য) অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান এবং ডেপুটি সিভিল সার্জন ডা. অমিত দে বিজ্ঞানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।বক্তারা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ করে দুর্গম পার্বত্য এলাকায় তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে চিকিৎসাসেবা আরও গতিশীল করার আহ্বান জানানো হয়। রাঙ্গামাটি সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মংক্যচিং সাগরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় বৈজ্ঞানিক প্রযুক্তিনির্ভর আধুনিক চিকিৎসা সেবার আহ্বান

রাঙ্গামাটিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান’ নিশ্চিতে গুরুত্বারোপ

প্রকাশিত: ০৯:০০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬