শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
শহরকে মাদকমুক্ত করতে এসপি’র কঠোর নির্দেশনা স্বস্তিতে সাধারণ মানুষ

রাঙ্গামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক কারবারি ও আসামিসহ গ্রেপ্তার ১০

রাঙ্গামাটি শহরকে অপরাধমুক্ত ও মাদকের নীল দংশন থেকে বাঁচাতে বড় ধরনের সাফল্য দেখিয়েছে কোতয়ালী থানা পুলিশ। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ১০ জন চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সরাসরি দিকনির্দেশনায় সোমবার (০৬ এপ্রিল) এই অভিযান পরিচালিত হয়। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শহরের রিজার্ভ বাজার এবং ভেদভেদী বাজারসহ বিভিন্ন মাদক স্পটে একযোগে অভিযান চালায়।

গ্রেপ্তারকৃত ১০ জনের মধ্যে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, সক্রিয় মাদক কারবারি ও মাদকসেবী রয়েছে। তারা হলেন: ১. মো: আনোয়ার হোসেন (২৬), ২. শিবাশীষ দত্ত (৫০), ৩. নাছির উদ্দিন (৪৫), ৪. জাহিদুল আলম (৩৫), ৫. ইরিন চাকমা (২২), ৬. ইমন চাকমা (১৯), ৭. সুশান্ত চাকমা (১৮), ৮. রনেল চাকমা (২২), ৯. মো: আকাশ (২২) এবং ১০. মিল্টন বিশ্বাস (৪০)।

শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দীর্ঘদিন ধরে রিজার্ভ বাজার ও ভেদভেদী এলাকায় মাদক সংক্রান্ত সমস্যায় অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। পুলিশের এই ঝটিকা অভিযানে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। ভেদভেদী এলাকার এক বাসিন্দা জানান, মাদক তরুণ সমাজকে ধ্বংস করছিল। পুলিশের এই ধারাবাহিক অভিযান আমাদের মনে আশার আলো জাগিয়েছে।

রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, পর্যটন শহর রাঙ্গামাটিকে নিরাপদ রাখতে এবং অপরাধীদের শিকড় উপড়ে ফেলতে নিয়মিত এমন অভিযান আরও জোরদার করা হবে। সচেতন মহল পুলিশের এই সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত টহল বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

শহরকে মাদকমুক্ত করতে এসপি’র কঠোর নির্দেশনা স্বস্তিতে সাধারণ মানুষ

রাঙ্গামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক কারবারি ও আসামিসহ গ্রেপ্তার ১০

প্রকাশিত: ০৭:৪৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬