শিরোনামঃ
Logo নিখোঁজের ১১ দিন পর প্রবাসীর স্ত্রী ও সন্তান উদ্ধার পুলিশের বড় সাফল্য Logo রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযান দুই মাদক কারবারি গ্রেফতার Logo রাঙ্গামাটিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান’ নিশ্চিতে গুরুত্বারোপ Logo সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে কাজ করছে সরকার মহালছড়িতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত Logo রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে তেল কারবারি গ্রেফতার বিপুল পরিমাণ ডিজেল জব্দ Logo শান্তি, সম্প্রীতি ও ঐক্যের আহ্বানে পাহাড়ে বৈসাবি সিএইচটি সম্প্রীতি জোটের শুভেচ্ছা Logo বাইশারীতে সম্প্রীতি জোটের ক্রীড়া সামগ্রী বিতরণ Logo মহালছড়িতে বর্ণাঢ্য র‍্যালিতে পালিত হলো জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস Logo রাঙ্গামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক কারবারি ও আসামিসহ গ্রেপ্তার ১০ Logo অ্যাম্বুলেন্স চালকের নিষ্ঠুরতা অক্সিজেন খুলে ফেলায় নিভে গেল ৩ দিনের শিশুর প্রাণ
গার্ড অব অনার প্রদান ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন

মহালছড়িতে বীর মুক্তিযোদ্ধা বিজয় বনিককে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

খাগড়াছড়ির মহালছড়ির টিলা পাড়া এলাকায় নিজ বাসভবনে বীর মুক্তিযোদ্ধা বিজয় বনিক (কালা সাধু)-এর প্রতি রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) তাঁর শেষ বিদায়ের সময় মহালছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে এই গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান করে মহালছড়ি থানার পুলিশ, নেতৃত্ব দেন মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান খান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান খান বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও মহালছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতৃবৃন্দও আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গার্ড অব অনারের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরে তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা বিজয় বনিক (কালা সাধু)-এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শেষে উপস্থিত সকলেই তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ১১ দিন পর প্রবাসীর স্ত্রী ও সন্তান উদ্ধার পুলিশের বড় সাফল্য

গার্ড অব অনার প্রদান ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন

মহালছড়িতে বীর মুক্তিযোদ্ধা বিজয় বনিককে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

প্রকাশিত: ১২:৪৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬