সম্প্রীতি আর উৎসবের আমেজে খাগড়াছড়ির রামগড় পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য ‘ঈদ আনন্দ উৎসব’। রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী শামীম-এর আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড়েরই কৃতি সন্তান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ও স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব লালন হাসনাত মোর্শেদ ভূঁইয়া।
দীর্ঘদিন পর এমন একটি আয়োজনে রামগড়ের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের মিলনমেলা বসে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লালন হাসনাত মোর্শেদ ভূঁইয়া রামগড়ের উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন: হাফেজ আহম্মেদ ভূঁইয়া সহ-সভাপতি, জেলা বিএনপি।জসিম উদ্দিন সভাপতি, উপজেলা বিএনপি।শেফায়েত মোর্শেদ ভূঁইয়া (মিঠু): সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি। বাহার উদ্দিন: সভাপতি, পৌর বিএনপি।
শেফায়েত উল্লাহ: সাধারণ সম্পাদক, পৌর বিএনপি।আনোয়ার হোসেন: সেক্রেটারি, উপজেলা জামায়াত।বাজার কমিটি সহ উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন, স্থানীয় সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি রামগড় পৌরসভার নাগরিক সেবা এলাকার সার্বিক উন্নয়ন শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এই মহতী উদ্যোগের জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
শিরোনামঃ
সম্প্রীতির বন্ধনে রামগড়
সম্প্রীতির বন্ধনে রামগড়! অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ‘ঈদ আনন্দ উৎসব
-
নিজস্ব প্রতিবেদক, রামগড়, খাগড়াছড়ি - প্রকাশিত: ০৯:১৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- 42
ট্যাগ সমূহ:
#রামগড়- নিউজ
জনপ্রিয় সংবাদ



















