শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
লক্ষীছড়ি জোনের মানবিক উদ্যোগে ৭৫ জন শিক্ষার্থীর মুখে হাসি

পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার আলো ছড়াচ্ছে সেনাবাহিনী, খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং তাদের পড়াশোনায় উৎসাহিত করতে আবারও মানবিক হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (০১ এপ্রিল) গুইমারা রিজিয়নের অধীনস্থ লক্ষীছড়ি জোন কর্তৃক মানিকছড়ির খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।

সেনাবাহিনীর এই মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিদ্যালয়ের মোট ৭৫ জন কোমলমতি শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় নতুন খাতা, কলম, পেন্সিল, রাবার এবং পেন্সিল কাটারসহ শিক্ষা গ্রহণের বিভিন্ন সরঞ্জাম।

দুর্গম পাহাড়ে শিক্ষার সুযোগ সীমিত থাকায় সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, অনেক দরিদ্র পরিবারের পক্ষে নিয়মিত শিক্ষা উপকরণ কেনা সম্ভব হয় না। সেনাবাহিনীর এই সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও অনুপ্রাণিত করবে। স্থানীয় বাসিন্দারাও এই মহতী উদ্যোগের জন্য লক্ষীছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

লক্ষীছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে। দুর্গম এলাকার শিশুদের সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও শিক্ষা সহায়ক কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

লক্ষীছড়ি জোনের মানবিক উদ্যোগে ৭৫ জন শিক্ষার্থীর মুখে হাসি

পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার আলো ছড়াচ্ছে সেনাবাহিনী, খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১০:১৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬