শিরোনামঃ
Logo পাহাড়জুড়ে উৎসবের আমেজ ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি Logo দেবিদ্বারে চাকুরিচ্যুত সেনা সদস্যের বিরুদ্ধে মানববন্ধন Logo দেবিদ্বারে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার Logo ৫৫ লাখ পরিবারে স্বস্তি ১৫ টাকা কেজি দরে চাল দিচ্ছে সরকার Logo পদোন্নতি শুধু মর্যাদা নয়, এটি দায়িত্বের প্রতীক-রাঙ্গামাটির পুলিশ সুপার Logo রাঙামাটিতে আধুনিক চক্ষু চিকিৎসার নতুন দিগন্ত জেনারেল হাসপাতালে অপারেশন কার্যক্রমের শুভ উদ্বোধন Logo রাঙামাটি সদর উপজেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি নেতৃত্বে মাঠের সংগঠকরা, জাগছে পাহাড়ের ক্রীড়াঙ্গন Logo রাঙ্গামাটিতে কোতোয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান একাধিক মামলার আসামিসহ গ্রেফতার ৩ Logo খাগড়াছড়ি পিসিএনপি’র ‘অবৈধ’ কমিটি নিয়ে বিভ্রান্তি না হওয়ার আহ্বান: লোকমান-মাসুম কমিটিই বৈধ Logo সাংস্কৃতিক জাগরণে লক্ষ্মীছড়ি জোন-সংগীত বিদ্যালয়ে সাউন্ড সিস্টেম উপহার
অগ্নিকাণ্ডে ছাই হওয়া স্বপ্নে নতুন আশার আলো; ক্ষতিগ্রস্তদের হাতে অনুদানের চেক হস্তান্তর

রামগড় পৌরসভার মানবিক সহায়তা: স্বপ্নিল আগামীর পথে দুই ব্যবসায়ী

গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখের সেই কালরাত কেড়ে নিয়েছিল রামগড় বাজারের দুই ব্যবসায়ীর তিল তিল করে গড়া স্বপ্ন আর শেষ সম্বল। আগুনের লেলিহান শিখা সব পুড়িয়ে ছারখার করে দিলেও, তাদের সেই দুঃসময়ে আশার প্রদীপ হয়ে পাশে দাঁড়িয়েছে রামগড় পৌরসভা।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে রামগড় পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম ক্ষতিগ্রস্ত সেই দুই ব্যবসায়ীর হাতে পুনর্বাসনের লক্ষে অনুদানের চেক তুলে দেন। পৌরসভা কার্যালয়ে আয়োজিত এই সংক্ষিপ্ত চেক প্রদান।

পৌরসভা সবসময় নাগরিকদের সুখে-দুখে ও বিপদে পাশে থাকার চেষ্টা করে। ভয়াবহ অগ্নিকাণ্ডে এই ব্যবসায়ীরা যে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন, এই সামান্য সহায়তা হয়তো তার পূর্ণ ক্ষতিপূরণ নয়। তবে আমরা আশা করি, এই অর্থ তাদের নতুন করে পথ চলায় সাহস জোগাবে এবং ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।

উল্লেখ্য, গত জানুয়ারির অগ্নিকাণ্ডের পর থেকেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছিল পৌর কর্তৃপক্ষ। আজকের এই আর্থিক সহায়তার ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নতুন করে তাদের ব্যবসা শুরুর স্বপ্ন দেখছেন। চেক গ্রহণকালে ব্যবসায়ীরা আবেগপ্লুত হয়ে রামগড় পৌরসভার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পাহাড়জুড়ে উৎসবের আমেজ ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

অগ্নিকাণ্ডে ছাই হওয়া স্বপ্নে নতুন আশার আলো; ক্ষতিগ্রস্তদের হাতে অনুদানের চেক হস্তান্তর

রামগড় পৌরসভার মানবিক সহায়তা: স্বপ্নিল আগামীর পথে দুই ব্যবসায়ী

প্রকাশিত: ০৩:২৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬