শিরোনামঃ
Logo নিখোঁজের ১১ দিন পর প্রবাসীর স্ত্রী ও সন্তান উদ্ধার পুলিশের বড় সাফল্য Logo রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযান দুই মাদক কারবারি গ্রেফতার Logo রাঙ্গামাটিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান’ নিশ্চিতে গুরুত্বারোপ Logo সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে কাজ করছে সরকার মহালছড়িতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত Logo রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে তেল কারবারি গ্রেফতার বিপুল পরিমাণ ডিজেল জব্দ Logo শান্তি, সম্প্রীতি ও ঐক্যের আহ্বানে পাহাড়ে বৈসাবি সিএইচটি সম্প্রীতি জোটের শুভেচ্ছা Logo বাইশারীতে সম্প্রীতি জোটের ক্রীড়া সামগ্রী বিতরণ Logo মহালছড়িতে বর্ণাঢ্য র‍্যালিতে পালিত হলো জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস Logo রাঙ্গামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক কারবারি ও আসামিসহ গ্রেপ্তার ১০ Logo অ্যাম্বুলেন্স চালকের নিষ্ঠুরতা অক্সিজেন খুলে ফেলায় নিভে গেল ৩ দিনের শিশুর প্রাণ
ভাড়া নিয়ে দরকষাকষি ও অসহযোগিতার অভিযোগ; লংগদুতে শোক ও ক্ষোভের ছায়া

অ্যাম্বুলেন্স চালকের নিষ্ঠুরতা অক্সিজেন খুলে ফেলায় নিভে গেল ৩ দিনের শিশুর প্রাণ

রাঙামাটির লংগদুতে এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে উঠেছে অমানবিক ও গা শিউরে ওঠা অভিযোগ। মাত্র ১০০ টাকার জন্য কথা-কাটাকাটি, নাকি নিছক অবহেলা তিন দিন বয়সী এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে অক্সিজেন সাপোর্ট খুলে ফেলার কারণে তার মৃত্যু হয়েছে বলে দাবি করছে শোকাতুর পরিবার।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে ভাসান্যদম ইউনিয়নের ঘনমোড় শীলকাটা ছড়া এলাকার বাসিন্দা আরিফুল ইসলামের তিন দিনের শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে লংগদু সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতালে রেফার করেন। কিন্তু সেবাপ্রার্থী পরিবারের অভিযোগ, সেবার বদলে শুরু হয় হয়রানি।

ভাড়া নিয়ে টানাপড়েন ও চালকের ‘অস্বাভাবিক’ আচরণ
নবজাতকের বাবা আরিফুল ইসলাম জানান, সরকারি নির্ধারিত ভাড়া ১৪০০ টাকা হলেও চালক রত্ন বিকাশ চাকমা ২০০০ টাকা দাবি করে বসেন। দীর্ঘ দরকষাকষির পর ১৫০০ টাকায় রফা হলেও যাত্রাপথে চালকের আচরণ ছিল চরম দায়িত্বজ্ঞানহীন। পরিবারের দাবি: ভাঙা ও খারাপ রাস্তায় চালক তীব্র গতিতে গাড়ি চালিয়েছেন,ভালো রাস্তায় উদ্দেশ্যমূলকভাবে অত্যন্ত ধীরগতিতে গাড়ি চালিয়ে সময়ক্ষেপণ করেছেন।

অক্সিজেন খুলে ফেলার সেই রোমহর্ষক অভিযোগ
সবচেয়ে ভয়ংকর ঘটনাটি ঘটে খাগড়াছড়ি পৌঁছানোর ঠিক আগে। আরিফুলের অভিযোগ, একটি বেসরকারি হাসপাতালের সামনে গাড়ি থামিয়ে চালক হঠাৎ করে নবজাতকের অক্সিজেন সাপোর্ট খুলে ফেলেন। এর মাত্র ৫ থেকে ১০ মিনিটের মধ্যে শ্বাসকষ্টে ছটফট করতে করতে অ্যাম্বুলেন্সের ভেতরেই শিশুটি মারা যায়। সন্তান হারানো বাবা বলেন, “আমার সঙ্গে যে অন্যায় হয়েছে, তা যেন আর কোনো পরিবারের সঙ্গে না হয়। আমি এর সুষ্ঠু বিচার চাই।

চালকের বক্তব্য ও হাসপাতালের পদক্ষেপ
অভিযুক্ত চালক রত্ন বিকাশ চাকমা অতিরিক্ত টাকা চাওয়ার কথা স্বীকার করলেও অক্সিজেন খোলার দায় অস্বীকার করেছেন। তার দাবি, নবজাতকের মা নিজেই অক্সিজেন মাস্ক খুলে ফেলেছেন।

এদিকে লংগদু সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নিশাত জাহান নওরীন জানান, বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিন্নাত আলম প্রশিক্ষণ থেকে ফিরলেই একটি তদন্ত কমিটি গঠন করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অসহায় পরিবারের ওপর এমন নিষ্ঠুরতার খবর ছড়িয়ে পড়লে লংগদু ও আশপাশের এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা অবিলম্বে ওই অ্যাম্বুলেন্স চালকের লাইসেন্স বাতিল এবং তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ১১ দিন পর প্রবাসীর স্ত্রী ও সন্তান উদ্ধার পুলিশের বড় সাফল্য

ভাড়া নিয়ে দরকষাকষি ও অসহযোগিতার অভিযোগ; লংগদুতে শোক ও ক্ষোভের ছায়া

অ্যাম্বুলেন্স চালকের নিষ্ঠুরতা অক্সিজেন খুলে ফেলায় নিভে গেল ৩ দিনের শিশুর প্রাণ

প্রকাশিত: ০৩:২৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬