শিরোনামঃ
Logo নিখোঁজের ১১ দিন পর প্রবাসীর স্ত্রী ও সন্তান উদ্ধার পুলিশের বড় সাফল্য Logo রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযান দুই মাদক কারবারি গ্রেফতার Logo রাঙ্গামাটিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান’ নিশ্চিতে গুরুত্বারোপ Logo সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে কাজ করছে সরকার মহালছড়িতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত Logo রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে তেল কারবারি গ্রেফতার বিপুল পরিমাণ ডিজেল জব্দ Logo শান্তি, সম্প্রীতি ও ঐক্যের আহ্বানে পাহাড়ে বৈসাবি সিএইচটি সম্প্রীতি জোটের শুভেচ্ছা Logo বাইশারীতে সম্প্রীতি জোটের ক্রীড়া সামগ্রী বিতরণ Logo মহালছড়িতে বর্ণাঢ্য র‍্যালিতে পালিত হলো জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস Logo রাঙ্গামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক কারবারি ও আসামিসহ গ্রেপ্তার ১০ Logo অ্যাম্বুলেন্স চালকের নিষ্ঠুরতা অক্সিজেন খুলে ফেলায় নিভে গেল ৩ দিনের শিশুর প্রাণ
সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ যুবসমাজ গড়তে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই: ইউএনও

মহালছড়িতে বর্ণাঢ্য র‍্যালিতে পালিত হলো জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। সোমবার (৬ এপ্রিল) সকালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা।

সকাল ১০টার দিকে মহালছড়ি উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং স্থানীয় ক্রীড়ানুরাগীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রায়হান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা একজন মানুষকে সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী করে তোলে। বক্তারা তৃণমূল পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
পরিশেষে, খেলাধুলার মানোন্নয়ন এবং নতুন খেলোয়াড় তৈরির অঙ্গীকার ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ১১ দিন পর প্রবাসীর স্ত্রী ও সন্তান উদ্ধার পুলিশের বড় সাফল্য

সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ যুবসমাজ গড়তে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই: ইউএনও

মহালছড়িতে বর্ণাঢ্য র‍্যালিতে পালিত হলো জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস

প্রকাশিত: ০৮:২৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬