শিরোনামঃ
Logo নিখোঁজের ১১ দিন পর প্রবাসীর স্ত্রী ও সন্তান উদ্ধার পুলিশের বড় সাফল্য Logo রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযান দুই মাদক কারবারি গ্রেফতার Logo রাঙ্গামাটিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান’ নিশ্চিতে গুরুত্বারোপ Logo সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে কাজ করছে সরকার মহালছড়িতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত Logo রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে তেল কারবারি গ্রেফতার বিপুল পরিমাণ ডিজেল জব্দ Logo শান্তি, সম্প্রীতি ও ঐক্যের আহ্বানে পাহাড়ে বৈসাবি সিএইচটি সম্প্রীতি জোটের শুভেচ্ছা Logo বাইশারীতে সম্প্রীতি জোটের ক্রীড়া সামগ্রী বিতরণ Logo মহালছড়িতে বর্ণাঢ্য র‍্যালিতে পালিত হলো জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস Logo রাঙ্গামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক কারবারি ও আসামিসহ গ্রেপ্তার ১০ Logo অ্যাম্বুলেন্স চালকের নিষ্ঠুরতা অক্সিজেন খুলে ফেলায় নিভে গেল ৩ দিনের শিশুর প্রাণ
তথ্যপ্রযুক্তির সহায়তায় সাতকানিয়া থেকে উদ্ধার কোতোয়ালী থানা পুলিশের সাঁড়াশি অভিযানে স্বস্তি

নিখোঁজের ১১ দিন পর প্রবাসীর স্ত্রী ও সন্তান উদ্ধার পুলিশের বড় সাফল্য

রাঙ্গামাটিতে নিখোঁজ হওয়া এক প্রবাসীর স্ত্রী ও তার শিশু সন্তানকে দীর্ঘ ১১ দিন পর অক্ষত অবস্থায় উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) চট্টগ্রাম জেলার সাতকানিয়া থেকে তাদের উদ্ধার করা হয়। পুলিশের এই দ্রুত ও প্রযুক্তিনির্ভর পদক্ষেপ সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ রাঙ্গামাটি শহরের স্বর্ণটিলা এলাকার বাসিন্দা ও প্রবাসী মোঃ আলাউদ্দিনের স্ত্রী শেহরিন সুলতানা শামিমা (২০) তার শিশু সন্তানসহ নিখোঁজ হন। এ ঘটনায় ওই দিনই কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৫০৭) করা হয়। অভিযোগ পাওয়ার পরপরই রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় তদন্তে নামে পুলিশ।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে নিখোঁজ গৃহবধূর অবস্থান শনাক্তের চেষ্টা চালায়। দীর্ঘ অনুসন্ধান শেষে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বসিলা বাজারের বৌদ্ধ পাড়া এলাকায় তাদের অবস্থান নিশ্চিত করে পুলিশ। এরপর বিশেষ অভিযান চালিয়ে মা ও শিশুকে উদ্ধার করে রাঙ্গামাটি নিয়ে আসা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিখোঁজের অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছিল। আধুনিক তথ্যপ্রযুক্তি এবং পুলিশি কৌশলের সমন্বয়ে এই উদ্ধার অভিযান সফল হয়েছে। তারা আরও জানান, ভবিষ্যতে এ ধরণের যেকোনো সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ সর্বদা সজাগ থাকবে।

উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তরের পাশাপাশি পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত: ০৯:২০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬