পার্বত্য জেলা বান্দরবানে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে এক মহতী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা পুলিশ। বুধবার (০৬ মে) সকালে বান্দরবান পুলিশ লাইন্স এবং পুলিশ লাইন্স স্কুল প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারকেল চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন বান্দরবানের পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। এদিন পুলিশ লাইন্স ও সংলগ্ন স্কুল এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ১০০টি নারকেল গাছ রোপণ করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কেবল আজকের এই আয়োজনই নয়—চলতি মৌসুমজুড়ে বান্দরবান জেলা পুলিশের উদ্যোগে জেলাজুড়ে প্রায় ৩০০০টি ফলজ, বনজ ও শোভা বর্ধনকারী বৃক্ষ রোপণের একটি মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সামাজিক বনায়ন কর্মসূচির অংশ হিসেবে পর্যায়ক্রমে এই চারাগুলো রোপণ করা হবে।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়তে গাছের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে।-মোঃ আবদুর রহমান, পুলিশ সুপার, বান্দরবান।
বৃক্ষরোপণকালে পুলিশ সুপারের সাথে আরও উপস্থিত ছিলেন:অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),আরআই, পুলিশ লাইন্স,পুলিশ লাইন্স স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য,শিক্ষার্থী ও পুলিশ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। উপস্থিত সকলে এই সবুজায়ন কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 












