শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিম; আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ: পুলিশের ঝটিকা অভিযানে ধর্ষক গ্রেফতার

রাঙামাটি শহরের মহিলা কলেজ রোড এলাকায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। শুক্রবার (১ মে ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় রাঙামাটি জেনারেল হাসপাতালে ভিকটিম মুক্তা আক্তার (০৭) (ছদ্মনাম) ভর্তি হওয়ার খবর পায় পুলিশ। অভিযুক্ত আব্দুর রহমান মুন্না (১৩) কৌশলে শিশুটিকে তার বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক টিম আজ রাঙামাটি শহরের পুরাতন বস্তি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পলাতক অভিযুক্ত আব্দুর রহমান মুন্নাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, ভিকটিমের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি এবং অন্যান্য আইনগত ব্যবস্থা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিম; আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ: পুলিশের ঝটিকা অভিযানে ধর্ষক গ্রেফতার

প্রকাশিত: ০২:০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬