কালাডেবা বাজারে মোবাইল কোর্টের অভিযানে ৪০ হাজার টাকা দণ্ড; জনস্বার্থে অভিযান অব্যাহত রাখার ঘোষণা

এমবিবিএস ছাড়াই ‘ডাক্তার’ সেজে চিকিৎসা: রামগড়ে ভুয়া চিকিৎসককে জরিমানা

রামগড় উপজেলার কালাডেবা বাজারে এমবিবিএস ডিগ্রি ও বিএমডিসি নিবন্ধন ছাড়াই নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে চিকিৎসা সেবা দেওয়ার অপরাধে মো: শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। রোববার (০৩ মে) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ‘সাকিব মেডিকেল হল’ নামক ফার্মেসিতে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।

দীর্ঘদিন ধরে অভিযুক্ত শহিদুল ইসলাম কোনো স্বীকৃত চিকিৎসা ডিগ্রি ছাড়াই নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখে আসছিলেন। তিনি চেম্বারে ডাক্তার লেখা সাইনবোর্ড এবং নিজস্ব প্যাড ব্যবহার করে রোগীদের ব্যবস্থাপত্র দিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অভিযোগের সত্যতা পায় প্রশাসন।

বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন, ২০১০ এর ২৮(৩) ধারা লঙ্ঘন করে প্রতারণামূলকভাবে চিকিৎসা সেবা প্রদানের দায়ে তাকে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
চিকিৎসকের নিবন্ধন ছাড়া চিকিৎসা সেবা গ্রহণ করা চরম স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। ভুল চিকিৎসায় এমনকি রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন: উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,স্যানিটারি ইন্সপেক্টর,রামগড় থানা পুলিশের একটি চৌকস টিম।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং এ ধরনের প্রতারণা রুখতে জনস্বার্থে মোবাইল কোর্টের এই অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত: ০৪:৩৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬