শিরোনামঃ
Logo সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা: সম্প্রীতি, উন্নয়ন ও অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান Logo সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক Logo অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হাটহাজারী-অক্সিজেন সড়ক, অলৌকিক বেঁচে যাওয়া Logo লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর
‘বিতর্কিত’ নেতাদের ঠাঁই দেয়ায় ক্ষোভ; সড়ক অবরোধে স্থবির পাহাড়ী শহর

আইফোন-চাঁদার স্লোগানে উত্তাল রাঙামাটি: ছাত্রদলের নতুন কমিটি ঘিরে রাজপথে অগ্নিসংযোগ

রাঙামাটি জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে পাহাড়ী জেলা রাঙামাটি। বিতর্কিত ও অছাত্রদের দিয়ে কমিটি গঠনের অভিযোগে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ, বিক্ষোভ এবং কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর স্লোগানে প্রকম্পিত হয়েছে রাজপথ।

রোববার (৩ মে) বেলা ১১টার দিকে রাঙামাটি পৌরসভা এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন পদবঞ্চিত ও বিক্ষুব্ধ নেতাকর্মীরা। মিছিলটি বনরূপা পেট্রোল পাম্পসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এসময় বিক্ষুব্ধ কর্মীরা মাঝরাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়, যার ফলে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

এবারের বিক্ষোভে সবচেয়ে বেশি নজর কেড়েছে আন্দোলনকারীদের দেওয়া ব্যতিক্রমী ও তীর্যক সব স্লোগান। কেন্দ্রীয় ছাত্রদল নেতা নাসিরকে লক্ষ্য করে বিক্ষুব্ধরা স্লোগান দেয়:চাঁদা লাগলে চাঁদা নে নাসির, তুই নতুন কমিটি দে-আইফোন লাগলে আইফোন নে নাসির, তুই নতুন কমিটি দে।

বিক্ষোভকারীদের দাবি, যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে জায়গা করে দেওয়া হয়েছে।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখা ছাত্রদল নেতারা অভিযোগ করেন যে, নবগঠিত এই কমিটিতে:
বিবাহিত ও অছাত্রদের প্রাধান্য দেওয়া হয়েছে,মতো গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে।সংগঠনের আদর্শ পরিপন্থী ব্যক্তিদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে।

বিক্ষুব্ধ নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এই “পকেট কমিটি” বাতিল করে ত্যাগী ও নিয়মিত ছাত্রদের সমন্বয়ে নতুন কমিটি গঠন না করা পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও জেলা ছাত্রদলের শীর্ষ পর্যায়ের কোনো নেতা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক মুখ খোলেননি। তবে পরিস্থিতি বর্তমানে থমথমে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে সতর্ক নজরদারি চালানো হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা: সম্প্রীতি, উন্নয়ন ও অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

‘বিতর্কিত’ নেতাদের ঠাঁই দেয়ায় ক্ষোভ; সড়ক অবরোধে স্থবির পাহাড়ী শহর

আইফোন-চাঁদার স্লোগানে উত্তাল রাঙামাটি: ছাত্রদলের নতুন কমিটি ঘিরে রাজপথে অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৯:৫২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬