আউশ উৎপাদন বৃদ্ধিতে সরকারি প্রণোদনা: প্রতিটি কৃষক পেলেন বীজ ও ২০ কেজি সার

খাগড়াছড়ির মহালছড়িতে ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধান ও সার বিতরণ

খাগড়াছড়ির মহালছড়িতে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ২০২৫-২০২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে উপজেলার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (৬ মে) সকাল ১০:৩০ ঘটিকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কৃষি প্রণোদনা তুলে দেওয়া হয়। বিতরণকৃত কৃষি উপকরণের বিবরণ- অনুষ্ঠানে প্রত্যেক কৃষকের জন্য নির্ধারিত প্যাকেজে নিম্নোক্ত উপকরণসমূহ প্রদান করা হয় উপকরণের নাম | ৫ কেজি | উচ্চ ফলনশীল (ব্রি ধান-৯৮),ডিএপি (DAP) সার, ১০ কেজি, রাসায়নিক সার, এমওপি (MOP) সার, ১০ কেজি, রাসায়নিক সার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার সহকারী কমিশনার মোঃ মেহেদি হাসান। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (এডিডি) অংকার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: মোঃ আনোয়ার হোসেন, সভাপতি, মহালছড়ি উপজেলা বিএনপি।মোঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা।
মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, “খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ ফলনশীল ব্রি ধান-৯৮ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এই প্রণোদনা প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে।

উপকারভোগী কৃষকরা জানান, সঠিক সময়ে বীজ ও সার পাওয়ায় তারা আউশ চাষে আরও আগ্রহী হয়ে উঠবেন। সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে উপজেলার যোগ্য ও প্রকৃত প্রান্তিক কৃষকদের তালিকা যাচাই করে এই সহায়তা প্রদান করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত: ০৯:৫৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬