সফরসঙ্গী ছিলেন ২৯৮ নং সংসদিয় আসনের এমপি আব্দুল ওয়াদুদ ভুঁইয়া ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান

ঐতিহ্যবাহী মং রাজবাড়ী পরিদর্শনে পার্বত্যমন্ত্রী, উন্নয়ন ও সম্প্রীতি নিয়ে মতবিনিময়, রাজ পরিবারের উষ্ণ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
ঐতিহ্যবাহী মং রাজবাড়ী পরিদর্শনে পার্বত্যমন্ত্রী, উন্নয়ন ও সম্প্রীতি নিয়ে মতবিনিময়, রাজ পরিবারের উষ্ণ সংবর্ধনা
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী মং রাজবাড়ী পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি। পরিদর্শন শেষে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
‎
‎শনিবার (২৮ নভেম্বর) বিকেলে মন্ত্রী মং রাজবাড়ীতে পৌঁছালে মংরাজা মংপ্রু সাইন বাহাদুর ফাউন্ডেশনের সভাপতি ও কুমার সুইচিং প্রু সাইনসহ রাজ পরিবারের সদস্যরা অতিথিদের উষ্ণ সংবর্ধনা জানান। এ সময় মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।
‎
‎সংবর্ধনা পর্ব শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় অংশ নেন অতিথিরা। আলোচনায় মানিকছড়ি তথা পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন, বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং এলাকার নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা হয়। সভায় বক্তারা পার্বত্য চট্টগ্রামের টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
‎
‎মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশেদ খান চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব এবং সাধারণ সম্পাদক মো. মীর হোসেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারি, সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকার বিশিষ্টজনেরা সভায় অংশ নেন।
‎

শেয়ার করুন