শিরোনামঃ
Logo পাহাড়জুড়ে উৎসবের আমেজ ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি Logo দেবিদ্বারে চাকুরিচ্যুত সেনা সদস্যের বিরুদ্ধে মানববন্ধন Logo দেবিদ্বারে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার Logo ৫৫ লাখ পরিবারে স্বস্তি ১৫ টাকা কেজি দরে চাল দিচ্ছে সরকার Logo পদোন্নতি শুধু মর্যাদা নয়, এটি দায়িত্বের প্রতীক-রাঙ্গামাটির পুলিশ সুপার Logo রাঙামাটিতে আধুনিক চক্ষু চিকিৎসার নতুন দিগন্ত জেনারেল হাসপাতালে অপারেশন কার্যক্রমের শুভ উদ্বোধন Logo রাঙামাটি সদর উপজেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি নেতৃত্বে মাঠের সংগঠকরা, জাগছে পাহাড়ের ক্রীড়াঙ্গন Logo রাঙ্গামাটিতে কোতোয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান একাধিক মামলার আসামিসহ গ্রেফতার ৩ Logo খাগড়াছড়ি পিসিএনপি’র ‘অবৈধ’ কমিটি নিয়ে বিভ্রান্তি না হওয়ার আহ্বান: লোকমান-মাসুম কমিটিই বৈধ Logo সাংস্কৃতিক জাগরণে লক্ষ্মীছড়ি জোন-সংগীত বিদ্যালয়ে সাউন্ড সিস্টেম উপহার

দেবিদ্বারে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে মেহেদী হাসান নামের এক এনসিপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার মেহেদী হাসান দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় দেবিদ্বার পৌর এলাকার ফতেহাবাদ গ্রামে এক সিএনজি চালকের স্ত্রীকে একা পেয়ে মেহেদী হাসান শ্লীলতাহানির চেষ্টা করেন। ওই সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত মেহেদীকে একটি কক্ষে আটকে রাখেন।

পরবর্তীতে খবর পেয়ে উপজেলা এনসিপির কয়েকজন নেতা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের বাধা উপেক্ষা করে জোরপূর্বক মেহেদীকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। তবে ঘটনার পর ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার গভীর রাতে ভিংলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসানকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার তাকে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে এবং আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পাহাড়জুড়ে উৎসবের আমেজ ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

দেবিদ্বারে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ০১:২৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬