শিরোনামঃ
Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক Logo অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হাটহাজারী-অক্সিজেন সড়ক, অলৌকিক বেঁচে যাওয়া Logo লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর Logo কাউখালীতে পুলিশের চড়াও অভিযান: জিআর পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেপ্তার Logo মাটিরাঙ্গায় দুই হোটেলে আশিয়ান অভিযান: পচা-বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে জরিমানা
হজ-উমরাহ সেবায় আসছে নতুন গতি; সৌদি মন্ত্রীর হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উপহার

বাংলাদেশি হাজিদের জন্য সুখবর: মদিনায় ধর্মমন্ত্রী ও সৌদি হজ মন্ত্রীর সফল বৈঠক

বাংলাদেশি হজ ও উমরাহ যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং দুই দেশের ধর্মীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সৌদি আরবের মদিনায় এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) স্থানীয় সময় সকাল ১১টায় মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহর মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের মূল অর্জন ও আলোচনাঃ বৈঠকে হজ ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার এবং আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। ধর্মমন্ত্রী সৌদি সরকারের অসাধারণ অগ্রগতির প্রশংসা করেন, বাংলাদেশি হাজিদের কল্যাণে এবং সেবার মান আরও বৃদ্ধির লক্ষ্যে ধর্মমন্ত্রী সৌদি মন্ত্রীর কাছে একটি আনুষ্ঠানিক লিখিত প্রস্তাবনা হস্তান্তর করেছেন, বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ধর্মমন্ত্রী।

বৈঠক শেষে ধর্মমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি হজ মন্ত্রীকে একটি বিশেষ সৌজন্য উপহার প্রদান করেন। সৌদি হজ মন্ত্রীও বাংলাদেশের ধর্মমন্ত্রীকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন, কনসাল জেনারেল মোঃ সাখাওয়াত হোসেন এবং কাউন্সিলর (হজ) মোঃ কামরুল ইসলামসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড. আল হাসান ইয়াহিয়া আল মানখারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ধর্মমন্ত্রী বর্তমানে তৃতীয় উমরাহ ও ভিজিট ফোরামে যোগদানের জন্য সৌদি আরব সফরে রয়েছেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশিদের জন্য হজ ও উমরাহ পালনের প্রক্রিয়া আরও সহজতর হবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক

হজ-উমরাহ সেবায় আসছে নতুন গতি; সৌদি মন্ত্রীর হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উপহার

বাংলাদেশি হাজিদের জন্য সুখবর: মদিনায় ধর্মমন্ত্রী ও সৌদি হজ মন্ত্রীর সফল বৈঠক

প্রকাশিত: ০৪:৫১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬