শিরোনামঃ
Logo পাহাড়জুড়ে উৎসবের আমেজ ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি Logo দেবিদ্বারে চাকুরিচ্যুত সেনা সদস্যের বিরুদ্ধে মানববন্ধন Logo দেবিদ্বারে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার Logo ৫৫ লাখ পরিবারে স্বস্তি ১৫ টাকা কেজি দরে চাল দিচ্ছে সরকার Logo পদোন্নতি শুধু মর্যাদা নয়, এটি দায়িত্বের প্রতীক-রাঙ্গামাটির পুলিশ সুপার Logo রাঙামাটিতে আধুনিক চক্ষু চিকিৎসার নতুন দিগন্ত জেনারেল হাসপাতালে অপারেশন কার্যক্রমের শুভ উদ্বোধন Logo রাঙামাটি সদর উপজেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি নেতৃত্বে মাঠের সংগঠকরা, জাগছে পাহাড়ের ক্রীড়াঙ্গন Logo রাঙ্গামাটিতে কোতোয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান একাধিক মামলার আসামিসহ গ্রেফতার ৩ Logo খাগড়াছড়ি পিসিএনপি’র ‘অবৈধ’ কমিটি নিয়ে বিভ্রান্তি না হওয়ার আহ্বান: লোকমান-মাসুম কমিটিই বৈধ Logo সাংস্কৃতিক জাগরণে লক্ষ্মীছড়ি জোন-সংগীত বিদ্যালয়ে সাউন্ড সিস্টেম উপহার

দেবিদ্বারে চাকুরিচ্যুত সেনা সদস্যের বিরুদ্ধে মানববন্ধন

কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামে নিরীহ মানুষকে জিম্মি করে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে এক চাকুরিচ্যুত সেনা সদস্যের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। অভিযুক্ত আবুল হোসেন খান ওই গ্রামের মৃত মোসকত আলীর ছেলে।
রবিবার (৫ এপ্রিল) সকালে রাজামেহার হাইস্কুল মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় বিভিন্ন অপকর্মের কারণে আবুল হোসেন চাকরি হারান। চাকুরিচ্যুত হওয়ার পরও তিনি সেনাবাহিনীর পোশাক ব্যবহার করে এলাকার সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং মিথ্যা মামলার হুমকি দেন।
তারা আরও জানান, পাওনা টাকা চাইতে গেলে তিনি নারীকে হেনস্তা ও মারধর করেন। এমনকি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের এক শিক্ষককেও চাকরিচ্যুত করার জন্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন বলে অভিযোগ করেন বক্তারা। এছাড়া এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থেকে তিনি একটি চক্র গড়ে তুলেছেন বলেও দাবি করা হয়।
বক্তাদের অভিযোগ, এসব বিষয়ে প্রতিবাদ করতে গেলে আবুল হোসেন নিজেকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ দাবি করে হুমকি দেন। তিনি দেবিদ্বার ও গাজীপুরসহ বিভিন্ন স্থানে একাধিক মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করছেন বলেও উল্লেখ করেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মো. সোহেল খান, মো. সোহাগ খান, মো. আলাউদ্দিন খান, মো. জাহাঙ্গীর খান, মো. মাসুদ খান, মো. সফিউল্লাহ খান, মো. মোসলেম খান, মো. জালাল শেখ, মো. বাবুল সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পাহাড়জুড়ে উৎসবের আমেজ ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

দেবিদ্বারে চাকুরিচ্যুত সেনা সদস্যের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত: ০১:২৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬