পার্বত্য চট্টগ্রামের রাজনীতিতে এক নজিরবিহীন ও বিস্ফোরক মন্তব্য করেছেন সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জি. থোয়াইচিং মং চাক। জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি জ্যোতিরিণ্দ্র বোধিপ্রিয় লারমা, যিনি সন্তু লারমা নামেই সমধিক পরিচিত, তাকে সরাসরি আন্তর্জাতিক মাফিয়া হিসেবে অভিহিত করেছেন তিনি।
সম্প্রতি এক বিবৃতিতে থোয়াইচিং মং চাক পাহাড়ের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন। তার বক্তব্যের মূল পয়েন্টগুলো নিচে তুলে ধরা হলো:বিনা ভোটে দীর্ঘস্থায়ী ক্ষমতা: তিনি অভিযোগ করেন, কোনো ধরণের নির্বাচন বা জনসংযোগ ছাড়াই সন্তু লারমা দীর্ঘ ২৮ বছর ধরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আসীন রয়েছেন। একে তিনি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য একটি কলঙ্ক হিসেবে বর্ণনা করেন।
ইঞ্জি. থোয়াইচিং মং বলেন, শত ষড়যন্ত্রের পরেও তাকে নিয়ে কথা বলতে সবাই ভয় পায়। পাহাড়ে একটি অদৃশ্য ভয়ের রাজত্ব কায়েম করে রাখা হয়েছে বলে তিনি দাবি করেন।সন্তু লারমাকে ‘আন্তর্জাতিক মাফিয়া’ আখ্যা দিয়ে তিনি ইঙ্গিত করেন যে, তার ক্ষমতার উৎস সাধারণ মানুষ নয়, বরং বিশেষ কোনো নেপথ্য শক্তি।
বিবৃতিতে থোয়াইচিং মং চাক দাবি করেন, পাহাড়ের সাধারণ মানুষ এখন পরিবর্তন চায়। অস্ত্র ও ভয়ের রাজনীতি বন্ধ করে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনাই তাদের জোটের মূল লক্ষ্য।যিনি জনগণের কাছে যান না, যার কোনো ভোট নেই, তিনি ২৮ বছর ধরে রাষ্ট্রের সুবিধা ভোগ করছেন কোন যুক্তিতে পাহাড়ের মানুষ কি তবে জিম্মি — ইঞ্জি. থোয়াইচিং মং চাক।
এই চাঞ্চল্যকর বক্তব্যের পর পার্বত্য অঞ্চলের রাজনৈতিক মহলে নতুন করে মেরুকরণ শুরু হয়েছে। তবে সন্তু লারমা বা জেএসএস-এর পক্ষ থেকে এখন পর্যন্ত এই অভিযোগের বিপরীতে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিবেদক 











