শিরোনামঃ
Logo সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা: সম্প্রীতি, উন্নয়ন ও অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান Logo সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক Logo অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হাটহাজারী-অক্সিজেন সড়ক, অলৌকিক বেঁচে যাওয়া Logo লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর
হরিণা বাজারের ব্যবসায়ীর সম্মানহানির চেষ্টা; সাইবার ট্রাইব্যুনালে মামলা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ব্যবসায়ীর ১০ লাখ টাকা চাঁদা দাবি ও অপপ্রচারের বিরুদ্ধে রাঙামাটিতে সংবাদ সম্মেলন

রাঙামাটির বরকল উপজেলার হরিণা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোজাম্মেল হক তার বিরুদ্ধে আনীত চাঁদা দাবির অভিযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

শনিবার (২ মে) সকালে রাঙামাটি শহরের বনরুপাস্থ ক্যাফে লিংক হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন। এসময় তিনি নিজের ব্যবসায়িক সুনাম রক্ষা ও জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোজাম্মেল হক বলেন, তিনি দীর্ঘ ২৫ বছর ধরে হরিণা বাজারে সততা ও সুনামের সাথে ব্যবসা করে আসছেন। তার বিরুদ্ধে অতীতে কোনো ধরনের অপরাধ বা অসদাচরণের অভিযোগ নেই। তিনি অভিযোগ করেন, স্থানীয় দুই ব্যক্তি—রবিউল ইসলাম ও নূর হোসেন—তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। কাঙ্ক্ষিত চাঁদা না পেয়ে তারা ক্ষিপ্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে কাল্পনিক ও মানহানিকর তথ্য ছড়িয়ে দিচ্ছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী জানান, তাকে ‘চোরাকারবারি’ বা ‘অবৈধ পণ্য পরিবহনকারী’ হিসেবে আখ্যা দিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা কেবল তাকে সামাজিকভাবে হেয় করছে না, বরং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমকেও বিতর্কিত করার অপচেষ্টা।

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে আমি ইতিমধ্যেই চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছি (পিটিশন নং- ১৩৯/২০২৬)। বিজ্ঞ আদালত বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। আমি সত্যের অপেক্ষায় আছি এবং আমার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা চাই।মোঃ মোজাম্মেল হক, ব্যবসায়ী।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে মোজাম্মেল হকের প্রতি সংহতি প্রকাশ করেন স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তাদের মধ্যে উপস্থিত ছিলেনঃ সিদ্দিক সওদাগর, সভাপতি, বরকল উপজেলা বিএনপি,নাইমুর রহমান, ছাত্রনেতা, হরিণা বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

উপস্থিত নেতারা বলেন, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে এভাবে হয়রানি করা হলে স্থানীয় বাণিজ্য ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়বে। তারা প্রকৃত ঘটনা তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সংবাদ সম্মেলন শেষে ব্যবসায়ী মোজাম্মেল হক সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের মাধ্যমে সত্য তুলে ধরার অনুরোধ জানান।

জনপ্রিয় সংবাদ

সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা: সম্প্রীতি, উন্নয়ন ও অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

হরিণা বাজারের ব্যবসায়ীর সম্মানহানির চেষ্টা; সাইবার ট্রাইব্যুনালে মামলা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ব্যবসায়ীর ১০ লাখ টাকা চাঁদা দাবি ও অপপ্রচারের বিরুদ্ধে রাঙামাটিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১০:৪৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬