শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
পাবলিক হেলথ বিভাগের গর্তে জমেছে নোংরা পানি; জনদুর্ভোগ চরমে, বর্ষায় ভয়াবহ পরিস্থিতির শঙ্কা

রাঙ্গামাটিতে এডিসি কলোনী মাদ্রাসার সামনে ময়লার ভাগাড় দুর্গন্ধে অতিষ্ঠ কোমলমতি শিক্ষার্থীরা

রাঙ্গামাটি শহরের এডিসি কলোনী এলাকায় জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে ময়লা-আবর্জনার স্তূপ ও রাস্তার মাঝখানে জমে থাকা নোংরা পানি। বিশেষ করে পাবলিক হেলথ বিভাগের অব্যবস্থাপনায় সৃষ্ট এই কৃত্রিম ভোগান্তিতে দিশেহারা স্থানীয় বাসিন্দা ও নূরানী তালিমুল কোরআন মাদ্রাসা ও হেফজখানা মাদ্রাসার শিক্ষার্থীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ (পাবলিক হেলথ) পানির লাইনের কাজের জন্য দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন স্থানে গর্ত করে। কাজ শেষ হলেও গর্তগুলো যথাযথভাবে ভরাট না করায় সেখানে পয়ঃনিষ্কাশনের পানি ও আবর্জনা জমে স্থায়ী ভাগাড়ে পরিণত হয়েছে।

সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে মাদ্রাসার ঠিক প্রবেশমুখে। জমে থাকা ময়লা পানি থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে ক্লাসে বসে পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, কোমলমতি শিশুদের বাধ্য হয়ে এই নোংরা পানি ও ময়লা মাড়িয়েই মাদ্রাসায় যাতায়াত করতে হচ্ছে।

মাদ্রাসার শিক্ষকরা জানান, দুর্গন্ধে ক্লাসে মন বসানো কঠিন। এভাবে চলতে থাকলে শিক্ষার্থীরা পানিবাহিত নানা রোগে আক্রান্ত হবে। আমরা দ্রুত এর সমাধান চাই। অভিভাবকরা আশঙ্কা প্রকাশ করে বলেন, সামনে বর্ষা মৌসুম। এখন যদি এই গর্ত ভরাট ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হয়, তবে বর্ষায় এলাকাটি চলাচলের পুরোপুরি অনুপযোগী হয়ে পড়বে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার বিষয়টি নজরে আনা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তাদের দাবি—অবিলম্বে মাদ্রাসার সামনের ময়লা অপসারণ করে রাস্তা সংস্কার করা হোক এবং একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হোক।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

পাবলিক হেলথ বিভাগের গর্তে জমেছে নোংরা পানি; জনদুর্ভোগ চরমে, বর্ষায় ভয়াবহ পরিস্থিতির শঙ্কা

রাঙ্গামাটিতে এডিসি কলোনী মাদ্রাসার সামনে ময়লার ভাগাড় দুর্গন্ধে অতিষ্ঠ কোমলমতি শিক্ষার্থীরা

প্রকাশিত: ১০:০৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬