শিরোনামঃ
Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক Logo অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হাটহাজারী-অক্সিজেন সড়ক, অলৌকিক বেঁচে যাওয়া Logo লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর Logo কাউখালীতে পুলিশের চড়াও অভিযান: জিআর পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেপ্তার Logo মাটিরাঙ্গায় দুই হোটেলে আশিয়ান অভিযান: পচা-বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে জরিমানা

৩ মাসের মাথায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, মন্ত্রণালয়ে হস্তক্ষেপ ও ক্ষমতার দ্বন্দ্বে উত্তাল পরিস্থিতি

বিএনপির নেতৃত্বে সরকার গঠনের মাত্র তিন মাসের মাথায় পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।আনুষ্ঠানিকভাবে শারীরিক অসুস্থতার কারণ দেখানো হলেও রাজনৈতিক অঙ্গন দলীয় মহলে পদত্যাগ নিয়ে নানা প্রশ্ন আলোচনা তৈরি হয়েছে।

পদত্যাগপত্র জমা দেওয়ার পর অল্প সময়ের মধ্যেই গেজেট প্রকাশ হওয়ায় বিষয়টি আরও গুরুত্ব পায়। সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিতকরছে, এটি স্বাভাবিক পদত্যাগ নয়; বরং মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, প্রশাসনিক হস্তক্ষেপ এবং রাজনৈতিক চাপের ফল।

রাঙামাটি আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন দীপেন দেওয়ান। দায়িত্বগ্রহণের পর স্থানীয় পর্যায়ে প্রত্যাশা তৈরি হলেও খুব অল্প সময়ের মধ্যেই সেই প্রত্যাশা ভেঙে যায় তার পদত্যাগের মধ্য দিয়ে।

পদত্যাগের কারণ হিসেবে অসুস্থতার কথা উল্লেখ থাকলেও বিভিন্ন পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, তিনি নিয়মিত দায়িত্ব পালনকরছিলেন এবং প্রশাসনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। ফলে অসুস্থতার বিষয়টি নিয়ে সংশয় তৈরি হয়েছে।

মন্ত্রণালয়ের ভেতরে দীর্ঘদিন ধরে নীতিনির্ধারণ, প্রশাসনিক সিদ্ধান্ত এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিরোধ চলছিল। অভিযোগরয়েছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে মন্ত্রীর বাইরে থেকেও হস্তক্ষেপ হচ্ছিল। উন্নয়ন প্রকল্প, আর্থিক বরাদ্দ, কর্মকর্তা নিয়োগ বদলিএসব ক্ষেত্রেও প্রভাব বিস্তারের চেষ্টা ছিল।

প্রশাসনিক কার্যক্রমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে মন্ত্রণালয়ের ফাইল প্রক্রিয়াতেও বাধা সৃষ্টি হয় বলে জানা গেছে। এতে করেমন্ত্রণালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং মন্ত্রীর অবস্থান দুর্বল হয়ে পড়ে।

পদত্যাগের পরপরই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ আচরণ প্রোটোকল নিয়ে। অভিযোগ রয়েছে, মীরহেলাল সাংবিধানিক আচরণ ভঙ্গ করে তার প্রতিমন্ত্রীর নিজের অফিস কক্ষ ব্যবহার না করে সাবেক মন্ত্রী দীপেন দেওয়ানেরঅফিস কক্ষে মন্ত্রীর চেয়ারে বসে রাংগামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলেরসভাপতি এস এম জিলানী, যুগ্ম সম্পাদক মোরশেদ আলম, বান্দরবানের সাবেক পৌর মেয়র জাবেদ রেজা সহ আরোকয়েকজনকে নিয়ে মিটিং পরিচালনা করেন।

একই সঙ্গে অভিযোগ উঠেছে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান সদস্য পদদখলকে কেন্দ্র করে একটি প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে এবং কেন্দ্রীয় পর্যায়ে জোর লবিং চালানো হচ্ছে।

এদিকে প্রশ্ন উঠেছে, মীর হেলাল প্রতিমন্ত্রী এবং তার নিজস্ব আলাদা অফিস কক্ষ রয়েছে। তবু্ও তিনি তার নিজস্ব অফিস কক্ষেমিটিং না করে বরং কোন ক্ষমতা বলে তিনি পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাংবিধানিক পোস্টের চেয়ার বসে তার কক্ষে মিটিং করেন? ঘটনাকে প্রশাসনিক শিষ্টাচারবহির্ভূত হিসেবে দেখা হচ্ছে।

নিয়ে নেতাকর্মীরা ধারণা করছেনমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের পেছনে প্রতিমন্ত্রী মীর হেলালের হাত রয়েছে।

অপরদিকে রাঙামাটি জেলা পরিষদ পুনর্গঠন এবং নেতৃত্ব নিয়ন্ত্রণকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েন ক্রমেই তীব্র আকারধারণ করে। এই দ্বন্দ্বই শেষ পর্যন্ত মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সংকটকে চরম পর্যায়ে নিয়ে যায়।

বিশ্লেষণে দেখা যাচ্ছে, এটি শুধুমাত্র একজন মন্ত্রীর পদত্যাগের ঘটনা নয়; বরং সরকারের ভেতরে বিদ্যমান বৃহত্তর ক্ষমতারদ্বন্দ্বের প্রতিফলন। বর্তমানে একাধিক মন্ত্রণালয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী উপদেষ্টাদের মধ্যে মতবিরোধ বিদ্যমান।

সরকারের ৪৩টি মন্ত্রণালয়ের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মন্ত্রণালয়ে একাধিক ক্ষমতার কেন্দ্র তৈরি হওয়ায় প্রশাসনিক সমন্বয়বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অস্থিরতা দেখা দিচ্ছে।

দলীয় অভ্যন্তরে বিভিন্ন গ্রুপের প্রভাব বিস্তার নিয়েও উত্তেজনা বাড়ছে। একাধিক প্রভাবশালী গোষ্ঠীর মধ্যে প্রতিযোগিতাসরকারের কার্যক্রমে প্রভাব ফেলছে বলে ধারণা করা হচ্ছে।

এই পরিস্থিতিতে শিগগিরই মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা দেখা দিয়েছে। একাধিক মন্ত্রণালয়ে দায়িত্ব পরিবর্তন হতে পারে বলেআভাস পাওয়া যাচ্ছে।

সরকার গঠনের প্রাথমিক সময়েই এমন অস্থিরতা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। দীপেন দেওয়ানেরপদত্যাগ ঘটনাটি সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক

৩ মাসের মাথায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, মন্ত্রণালয়ে হস্তক্ষেপ ও ক্ষমতার দ্বন্দ্বে উত্তাল পরিস্থিতি

প্রকাশিত: ০৬:৩৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬