শিরোনামঃ
Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক Logo অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হাটহাজারী-অক্সিজেন সড়ক, অলৌকিক বেঁচে যাওয়া Logo লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর Logo কাউখালীতে পুলিশের চড়াও অভিযান: জিআর পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেপ্তার Logo মাটিরাঙ্গায় দুই হোটেলে আশিয়ান অভিযান: পচা-বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে জরিমানা Logo সড়ক ও স্বাস্থ্যসেবা চালুর আশ্বাসে লংগদুবাসীর স্বস্তি: বিলাইছড়িতে বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সহায়তা

কেন্দ্রীয় সাইবার দলের সহ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে (২০২৬-২৯ খ্রি.) গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন কুমিল্লার দেবিদ্বারের কৃতি সন্তান ও বিশিষ্ট সাংবাদিক মো: মেহেদী হাসান রিয়াদ। ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির আংশিক প্যানেল-২ এর তালিকায় তাকে কেন্দ্রীয় কমিটির “সহ-প্রচার সম্পাদক” হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

আজ ৯ জুন ২০২৬ খ্রি. দলের কেন্দ্রীয় সমন্বয় বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক এবং সাংগঠনিক গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৪, ২০ এবং ২৪ (উপ-ক ও গ) অনুযায়ী শীর্ষ নেতৃবৃন্দের স্ব-পদ কার্যবিবরণী ও ক্ষমতা অনুসরণ করে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির কেন্দ্রীয় সভাপতি শাহীন চৌধুরী পাশা এবং সাধারণ সম্পাদক এম জে সৌরভ (এম জে সৌরভ) যৌথ স্বাক্ষরে এই আংশিক প্যানেল ভুক্ত ব্যক্তিবর্গের তালিকা প্রকাশ করেন।

সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় কুমিল্লার দেবিদ্বারের স্থানীয় সর্বস্তরের নেতাকর্মী, সাধারণ জনগণ এবং গণমাধ্যমকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং শুভাকাঙ্ক্ষীরা তাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সরাসরি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে বিএনপির সহায়ক শক্তি হিসেবে আগামী দিনে মেধাভিত্তিক অনলাইন রাজনীতি ও দলীয় সকল কর্মকাণ্ডে গতিশীলতা আনতে আমি নিষ্ঠার সাথে কাজ করব। দেশনায়ক তারেক রহমানের নতুন ধারার রাজনীতিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংহত করতে আমার অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল অনলাইন প্ল্যাটফর্মে এবং তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে জাতীয়তাবাদের আদর্শকে তুলে ধরতে একটি অগ্রগামী ও সহায়ক শক্তি হিসেবে কাজ করে আসছে। নতুন এই কমিটির মাধ্যমে দলটির প্রচার ও সাংগঠনিক কার্যক্রম দেশ এবং প্রবাসে আরও বেগবান হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ

কেন্দ্রীয় সাইবার দলের সহ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ

প্রকাশিত: ০৩:০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬