শিরোনামঃ
Logo মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত Logo বিজ্ঞানের জয়গান মানিকছড়িতে: শিক্ষার্থীদের চমকপ্রদ উদ্ভাবনী মেলা Logo কেন্দ্রীয় সাইবার দলের সহ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ Logo ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড রামগড়: ২০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মুখে হাসল ‘ত্রাণের চাল’ Logo ২ মাস ধরে ইউএনওহীন মহালছড়ি: অভিভাবকহীন উপজেলায় স্থবিরতা, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ Logo দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে ফেরানোর দাবিতে উত্তাল খাগড়াছড়ি: কঠোর আন্দোলনের হুঁশিয়ারি Logo আর্থিক অসুবিধায় থাকা কৃষকের পাশে ছাত্রদল, ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা Logo রাস্তার ওপরই রাখা হচ্ছে শত শত কেরেট; ট্রাফিক আইন তোয়াক্কা না করায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও দূরপাল্লার চালকেরা। Logo ৩ মাসের মাথায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, মন্ত্রণালয়ে হস্তক্ষেপ ও ক্ষমতার দ্বন্দ্বে উত্তাল পরিস্থিতি Logo আওয়ামী লীগ নেতাদের সাথে গোপন আঁতাত ও চাঁদাবাজি, উত্তপ্ত রাঙ্গামাটি বিএনপি
তরুণদের উদ্ভাবনী ভাবনায় মুখরিত মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়াম।

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

“মেধা-বিজ্ঞান উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল উপজেলা পর্যায়ের ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী ২০২৬’।

শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’ (EESS) ও এসইডিপি (SEDP)-এর আয়োজনে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এই ব্যতিক্রমী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক পিপলু রাখাইনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শাহজাহান পাটোয়ারি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহালছড়ি সরকারি কলেজের গণিত বিভাগের প্রভাষক আসাদুজ্জামান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনির হোসেন ও মহালছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেনসহ উপজেলার ১০টি বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আজকের তরুণরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের কারিগর। শিক্ষার্থীদের এই উদ্ভাবনী মেধা ও বিজ্ঞানমনস্ক চিন্তাভাবনা আমাদের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।বক্তব্য পর্ব শেষে অতিথিবৃন্দ মেলায় অংশগ্রহণকারী ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টল ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্টগুলোর প্রশংসা করেন।

প্রদর্শনীতে ক্ষুদে বিজ্ঞানীদের তুমুল প্রতিযোগিতার পর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে বিচারকদের রায়ে অনন্য উদ্ভাবনী আইডিয়া প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করে মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়।এছাড়া স্বাগতিক মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান এবং মহালছড়ি সরকারি কলেজ তৃতীয় স্থান অর্জন করে। অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত: ০৩:৫৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬