শিক্ষক অবমাননা মানেই জাতির ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ করা— উত্তাল রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

শিক্ষকদের সম্মান রক্ষায় সোচ্চার রাবিপ্রবি শিক্ষার্থীরা: ফিশারিজ বিভাগের মানববন্ধন

শিক্ষকদের প্রতি অসম্মানজনক মন্তব্য ও মানহানির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ক্যাম্পাস। আজ বুধবার (০৬ মে) সকাল ১০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা এক বিশাল মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এই ধৃষ্টতার তীব্র প্রতিবাদ জানান।

ক্যাম্পাস চত্বরে আয়োজিত এই মানববন্ধনে বিভাগের সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্ল্যাকার্ড ও স্লোগানে শিক্ষার্থীরা শিক্ষকদের সম্মান রক্ষা এবং ক্যাম্পাসে সুস্থ শিক্ষার পরিবেশ বজায় রাখার জোরালো দাবি জানান।মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী সাইদুল ইসলাম আফজাল বলেন, শিক্ষকরা আমাদের আলোকবর্তিকা। তাদের নিয়ে অযাচিত ও অসম্মানজনক মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেওয়ার আগে সবাইকে সচেতন হতে হবে।

অন্যদিকে, কর্মসূচিতে অংশ নেওয়া নারী শিক্ষার্থীরা অত্যন্ত আবেগপ্রবণ ও যুক্তিপূর্ণ বক্তব্য তুলে ধরেন। তারা বলেন, শিক্ষক কেবল একটি পেশার নাম নয়, তারা জাতি গড়ার কারিগর। একজন শিক্ষককে অপমান করা মানে পুরো শিক্ষাব্যবস্থাকে অপমান করা। আমাদের সংস্কৃতি ও নৈতিকতা শেখায় শিক্ষকদের শ্রদ্ধা করতে, আর যারা অপপ্রচারের মাধ্যমে পরিবেশ কলুষিত করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

শিক্ষার্থীরা গভীর উদ্বেগ প্রকাশ করে জানান যে, সাম্প্রতিক সময়ে শিক্ষকদের লক্ষ্য করে যে ভিত্তিহীন মন্তব্য করা হচ্ছে, তা শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক বার্তা দিচ্ছে। তারা সমাজ ও সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।কর্মসূচি শেষে শিক্ষার্থীরা একটি প্রতিবাদ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদানের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত: ০১:৪৯:০২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬