আদর্শিক রাজনীতি ও জনসেবায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে— স্মরণসভায় রাজনৈতিক নেতৃবৃন্দ।

রামগড়ে সাবেক বিএনপি সভাপতি ইব্রাহিম খলিলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা রাজনীতির এক বটবৃক্ষ, সাবেক বিএনপি সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মরহুম মো. ইব্রাহিম খলিলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৬ মে) রামগড়স্থ দলীয় কার্যালয়ে এক আবেগঘন পরিবেশে স্মরণসভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রিয় নেতাকে স্মরণ করেন রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ।

বিকেলে আয়োজিত এই স্মরণসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। বক্তারা তাঁদের বক্তব্যে ইব্রাহিম খলিলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। উঠে আসে তাঁর ত্যাগ, আদর্শ এবং রামগড়ের সাধারণ মানুষের অধিকার আদায়ে তাঁর নিরলস সংগ্রামের কথা।

স্মরণসভায় জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মেদ ভূঁইয়া ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন:ইব্রাহিম খলিল শুধু একজন নেতাই ছিলেন না, তিনি ছিলেন সাধারণ মানুষের ভরসার প্রতীক। বিপদে-আপদে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর শূন্যতা রামগড়ের রাজনীতিতে সহজে পূরণ হওয়ার নয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:মোঃ বাহার উদ্দিন, সভাপতি, পৌর বিএনপি,সাফায়েত মোর্শেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি,সাফায়েত উল্লাহ্ , সাধারণ সম্পাদক, পৌর বিএনপি, সহ অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে উপস্থিত জনতা ও নেতাকর্মীদের মাঝে এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়। শ্রদ্ধা আর ভালোবাসায় রামগড়বাসী আরও একবার স্মরণ করলো তাদের প্রিয় এই সমাজসেবককে।

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত: ০৩:২১:২১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬