শিরোনামঃ
Logo মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত Logo বিজ্ঞানের জয়গান মানিকছড়িতে: শিক্ষার্থীদের চমকপ্রদ উদ্ভাবনী মেলা Logo কেন্দ্রীয় সাইবার দলের সহ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ Logo ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড রামগড়: ২০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মুখে হাসল ‘ত্রাণের চাল’ Logo ২ মাস ধরে ইউএনওহীন মহালছড়ি: অভিভাবকহীন উপজেলায় স্থবিরতা, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ Logo দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে ফেরানোর দাবিতে উত্তাল খাগড়াছড়ি: কঠোর আন্দোলনের হুঁশিয়ারি Logo আর্থিক অসুবিধায় থাকা কৃষকের পাশে ছাত্রদল, ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা Logo রাস্তার ওপরই রাখা হচ্ছে শত শত কেরেট; ট্রাফিক আইন তোয়াক্কা না করায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও দূরপাল্লার চালকেরা। Logo ৩ মাসের মাথায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, মন্ত্রণালয়ে হস্তক্ষেপ ও ক্ষমতার দ্বন্দ্বে উত্তাল পরিস্থিতি Logo আওয়ামী লীগ নেতাদের সাথে গোপন আঁতাত ও চাঁদাবাজি, উত্তপ্ত রাঙ্গামাটি বিএনপি
মাদকবিরোধী অভিযান গ্রেফতার ৮

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার জোরালো মাদকবিরোধী অভিযান গ্রেফতার ৮

পার্বত্য জেলা রাঙ্গামাটি শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদার করেছে বাংলাদেশ পুলিশ। এরই ধারাবাহিকতায় কোতয়ালী থানা পুলিশের অভিযানে ৮ জন মাদক কারবারি ও সেবীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০৫ পিস ইয়াবা।
সোমবার (৩০ মার্চ ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, কোতয়ালী থানাধীন রিজার্ভ বাজার, সদর হাসপাতাল এলাকা, শহীদ মিনার সংলগ্ন এলাকা, গীতাশ্রম কলোনী এবং নদীর পাড়সহ রাঙ্গামাটি শহরের বিভিন্ন চিহ্নিত মাদক স্পটে একযোগে অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে এসব এলাকায় মাদক কারবার ও সেবনের অভিযোগ থাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করে পরিকল্পিতভাবে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে আটককৃতরা হলেন
মোঃ বেলাল হোসেন (৩০), পিতা-মোঃ আব্বাস আলী, সাং-মসজিদ কলোনী, রিজার্ভ বাজার
মোঃ সাব্বির (২৭), পিতা-আঃ শুক্কুর, মাতা-রেনু আক্তার, সাং-গীতাশ্রম কলোনী, রিজার্ভ বাজার মোঃ আরিফ (২৩), পিতা-মহিউদ্দিন, মাতা-নুর জাহান বেগম, সাং-রিজার্ভ বাজার, আঃ আলীর স্কুলের নিচের রাস্তা মোঃ ওমর ফারুক (২৪), পিতা-মোঃ আফজাল, সাং-রিজার্ভ মুখ মোঃ মেহেদী হাসান (ইমাম মেহেদী) (৪০), পিতা-দুলাল, মাতা-হোসনে আরা বেগম, সাং-সদর হাসপাতাল এলাকা মোঃ হৃদয় (২০), পিতা-লাল মিয়া, মাতা-আম্বিয়া খাতুন, সাং-রিজার্ভ বাজার, নদীর পাড় মোঃ ওসমান (২৬), পিতা-মৃত জসিম মিয়া, সাং-রিজার্ভ মুখ, শহীদ মিনার এলাকা মোঃ আয়েছ (৩৩), পিতা-মৃত আঃ হক, মাতা-পাকিজা বেগম, সাং-মসজিদ কলোনী, রিজার্ভ বাজার।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে মোট ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যা তারা বিক্রি ও সেবনের উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাঙ্গামাটি শহরের কিছু এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার নিয়ে জনমনে উদ্বেগ ছিল। বিশেষ করে তরুণ সমাজের মধ্যে ইয়াবার প্রভাব বাড়তে থাকায় এলাকাবাসী প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে আসছিলেন। পুলিশের এই অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন।

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের আদালতে প্রেরণ করা হবে।
পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব বলেন, মাদকমুক্ত রাঙ্গামাটি গড়তে আমরা বদ্ধপরিকর। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগেই মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করা সম্ভব।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

মাদকবিরোধী অভিযান গ্রেফতার ৮

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার জোরালো মাদকবিরোধী অভিযান গ্রেফতার ৮

প্রকাশিত: ০৫:৫৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬