শিরোনামঃ
Logo রাঙ্গামাটিতে কোতোয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান একাধিক মামলার আসামিসহ গ্রেফতার ৩ Logo খাগড়াছড়ি পিসিএনপি’র ‘অবৈধ’ কমিটি নিয়ে বিভ্রান্তি না হওয়ার আহ্বান: লোকমান-মাসুম কমিটিই বৈধ Logo সাংস্কৃতিক জাগরণে লক্ষ্মীছড়ি জোন-সংগীত বিদ্যালয়ে সাউন্ড সিস্টেম উপহার Logo মানবসেবার অঙ্গীকারে রাঙামাটিতে যুব রেড ক্রিসেন্টের মাসিক সভা সম্পন্ন Logo আলোকসজ্জায় ‘না’, কর্মঘণ্টায় কাটছাঁট: বিদ্যুৎ বাঁচাতে সরকারের কঠোর দাওয়াই Logo খাগড়াছড়ির রামগড়ে স্বাস্থ্য কমপ্লেক্সে সহকর্মীর আঘাতে চিকিৎসক আহত Logo লংগদু থানা পুলিশের বিশেষ অভিযানে চট্টগ্রামে ধরা পড়ল সাজাপ্রাপ্ত আসামি ফজলুল Logo ধর্মগোধা বৌদ্ধ বিহারের নতুন কমিটি গঠন: প্রধান উপদেষ্টা নির্মল বড়ুয়া মিলন, সভাপতি পংকজ Logo বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির নতুন পথচলা: ১৯ সদস্যের উপজেলা কমিটি গঠন Logo হালদার স্বাভাবিক প্রবাহ রক্ষায় মানিকছড়িতে সাঁড়াশি অভিযান বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ
অবৈধ ইটভাটার বিরুদ্ধে জিরো টলারেন্স; দিনভর অভিযানে র‍্যাব-পুলিশের কড়া নিরাপত্তা

পার্বত্য চট্টগ্রামে পরিবেশ অধিদপ্তরের সাঁড়াশি অভিযান: ৫ ইটভাটায় ৩০ লাখ টাকা জরিমানা

পার্বত্য চট্টগ্রামে আইন অমান্য করে পরিচালিত ৫টি অবৈধ ব্রিকফিল্ডে অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। আজ ১ এপ্রিল (বুধবার) বিভিন্ন এলাকায় দিনব্যাপী এই বিশাল মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘন করায় ৫টি ইটভাটার প্রত্যেকটিকে ৬ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা দণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়।

জরিমানাকৃত ইটভাটা ও মালিকরা হলেন-মেসার্স শাহ জব্বারিয়া ব্রিকস (4BM), মাইজবিলা, জসিম উদ্দিন ৬,০০,০০০/- | মেসার্স বিসমিল্লাহ ব্রিকস (BBM-2), মাইজবিলা | মো: গিয়াস উদ্দিন | ৬,০০,০০০/- | চরম্বা রহমানিয়া ব্রিকস (CRB), নোয়ারবিলা | নাছির উদ্দিন | ৬,০০,০০০/- | মেসার্স ইসলাম ব্রিকস (IBM), রাজঘাটা | মফিজুর রহমান | ৬,০০,০০০/- | মেসার্স শাহ মজিদিয়া ব্রিকস (BRB), রাজঘাটা | নুরুল আলম বাহাদুর | ৬,০০,০০০/- |

অভিযান চলাকালীন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মোজাহিদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব-০৭, থানা পুলিশ, চট্টগ্রাম রিজার্ভ পুলিশ এবং আনসার বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল।এছাড়া উচ্ছেদ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই ধরণের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে কোতোয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান একাধিক মামলার আসামিসহ গ্রেফতার ৩

অবৈধ ইটভাটার বিরুদ্ধে জিরো টলারেন্স; দিনভর অভিযানে র‍্যাব-পুলিশের কড়া নিরাপত্তা

পার্বত্য চট্টগ্রামে পরিবেশ অধিদপ্তরের সাঁড়াশি অভিযান: ৫ ইটভাটায় ৩০ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০২:১৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬