শিরোনামঃ
Logo সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক Logo অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হাটহাজারী-অক্সিজেন সড়ক, অলৌকিক বেঁচে যাওয়া Logo লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর Logo কাউখালীতে পুলিশের চড়াও অভিযান: জিআর পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেপ্তার
৫ বছরের জন্য দায়িত্ব পেলেন একঝাঁক উদ্যমী মুখ; ধর্মীয় ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার অঙ্গীকার

ধর্মগোধা বৌদ্ধ বিহারের নতুন কমিটি গঠন: প্রধান উপদেষ্টা নির্মল বড়ুয়া মিলন, সভাপতি পংকজ

ধর্মীয় চেতনা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে রাঙ্গামাটির ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা ও পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল ২০২৬) রাঙ্গামাটি শহরের আসামবস্তীস্থ বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এক গুরুত্বপূর্ণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

শিক্ষক পংকজ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত করে আগামী ৫ বছর মেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে বিশিষ্ট ব্যক্তিত্ব নির্মল বড়ুয়া মিলনকে প্রধান উপদেষ্টা এবং অভিজ্ঞ শিক্ষক পংকজ কুসুম বড়ুয়াকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।

এক নজরে নতুন কমিটির নেতৃত্ব: প্রধান উপদেষ্টা নির্মল বড়ুয়া মিলন, উপদেষ্টা মণ্ডলী জুঁই চাকমা, ত্রিদিব বড়ুয়া টিপু, ধীমান বড়ুয়া ও ডা. পারিজাত কুসুম বড়ুয়া, সভাপতি পংকজ কুসুম বড়ুয়া, সাধারণ সম্পাদক অপু বড়ুয়া, সহ-সভাপতি সুজিত বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অনুচিং মারমা, সাংগঠনিক সম্পাদক ডা. পুতুল কান্তি বড়ুয়া।

কমিটিতে অর্থ সম্পাদক হিসেবে ডা. প্রকাশ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক সনেট চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শচীন্দ্র লাল বড়ুয়া, দপ্তর সম্পাদক অধ্যাপক রাজু বড়ুয়া, সমাজকল্যাণ সম্পাদক আবু বড়ুয়া এবং নারী বিষয়ক সম্পাদক হিসেবে শেফালী তনঞ্চঙ্গ্যা দায়িত্ব পেয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সবুজি বড়ুয়া, মঙ্গল মারমা, প্রনজিৎ বড়ুয়া ও শিবু রঞ্জন বড়ুয়া।

বিহারটির সার্বিক তত্ত্বাবধানে থাকবেন রাঙ্গুনিয়া পৌর সদর কেন্দ্রীয় ইছাখালী অশোক আরাম বুদ্ধ বিহারের অধ্যক্ষ সুমঙ্গল থেরো। এই নতুন কমিটিকে সার্বিক সহযোগিতা প্রদান করবে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন। সভায় নবনির্বাচিত নেতারা আশা প্রকাশ করেন যে, নতুন কমিটির বলিষ্ঠ নেতৃত্বে বিহারের ধর্মীয় চর্চা, মানবিক মূল্যবোধের প্রচার এবং এলাকার সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

জনপ্রিয় সংবাদ

সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো

৫ বছরের জন্য দায়িত্ব পেলেন একঝাঁক উদ্যমী মুখ; ধর্মীয় ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার অঙ্গীকার

ধর্মগোধা বৌদ্ধ বিহারের নতুন কমিটি গঠন: প্রধান উপদেষ্টা নির্মল বড়ুয়া মিলন, সভাপতি পংকজ

প্রকাশিত: ০১:৩১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬