শিরোনামঃ
Logo রাঙ্গামাটিতে কোতোয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান একাধিক মামলার আসামিসহ গ্রেফতার ৩ Logo খাগড়াছড়ি পিসিএনপি’র ‘অবৈধ’ কমিটি নিয়ে বিভ্রান্তি না হওয়ার আহ্বান: লোকমান-মাসুম কমিটিই বৈধ Logo সাংস্কৃতিক জাগরণে লক্ষ্মীছড়ি জোন-সংগীত বিদ্যালয়ে সাউন্ড সিস্টেম উপহার Logo মানবসেবার অঙ্গীকারে রাঙামাটিতে যুব রেড ক্রিসেন্টের মাসিক সভা সম্পন্ন Logo আলোকসজ্জায় ‘না’, কর্মঘণ্টায় কাটছাঁট: বিদ্যুৎ বাঁচাতে সরকারের কঠোর দাওয়াই Logo খাগড়াছড়ির রামগড়ে স্বাস্থ্য কমপ্লেক্সে সহকর্মীর আঘাতে চিকিৎসক আহত Logo লংগদু থানা পুলিশের বিশেষ অভিযানে চট্টগ্রামে ধরা পড়ল সাজাপ্রাপ্ত আসামি ফজলুল Logo ধর্মগোধা বৌদ্ধ বিহারের নতুন কমিটি গঠন: প্রধান উপদেষ্টা নির্মল বড়ুয়া মিলন, সভাপতি পংকজ Logo বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির নতুন পথচলা: ১৯ সদস্যের উপজেলা কমিটি গঠন Logo হালদার স্বাভাবিক প্রবাহ রক্ষায় মানিকছড়িতে সাঁড়াশি অভিযান বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ
মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা পুলিশ সুপারের

রাঙ্গামাটিতে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান-জুয়ার আসর থেকে আটক ১৭

রাঙ্গামাটি সদর এলাকায় অপরাধ দমনে কঠোর অবস্থানে নেমেছে জেলা পুলিশ। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১৭ জনকে হাতেনাতে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটির পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সরাসরি দিকনির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল বুধবার সন্ধ্যা ৬:৩০টা থেকে রাত ৯:৩০টা পর্যন্ত শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। অভিযান চলাকালে রাঙ্গামাটি পৌরসভার শান্তিনগর ফিশারীঘাট সংলগ্ন পুরাতন বাস টার্মিনালের পেছনে একটি আবদ্ধ কক্ষে জুয়ার আসর শনাক্ত করা হয়। সেখান থেকেই হাতেনাতে ১৭ জন জুয়াড়িকে আটক করে পুলিশ।

অভিযানস্থল থেকে জুয়া খেলার বিপুল পরিমাণ তাস এবং নগদ ১০,৮৮০ (দশ হাজার আটশত আশি) টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত এসব আলামত ইতোমধ্যে পুলিশের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।— জেলা পুলিশ প্রশাসন, রাঙ্গামাটি।

অভিযান পরিচালনার পাশাপাশি পুলিশ সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন। কিশোর গ্যাং কালচার রোধ এবং মাদক নির্মূলে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

আটককৃত ১৭ জনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলা পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।

জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে কোতোয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান একাধিক মামলার আসামিসহ গ্রেফতার ৩

মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা পুলিশ সুপারের

রাঙ্গামাটিতে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান-জুয়ার আসর থেকে আটক ১৭

প্রকাশিত: ০৭:৪৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬