শিরোনামঃ
Logo রাঙ্গামাটিতে কোতোয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান একাধিক মামলার আসামিসহ গ্রেফতার ৩ Logo খাগড়াছড়ি পিসিএনপি’র ‘অবৈধ’ কমিটি নিয়ে বিভ্রান্তি না হওয়ার আহ্বান: লোকমান-মাসুম কমিটিই বৈধ Logo সাংস্কৃতিক জাগরণে লক্ষ্মীছড়ি জোন-সংগীত বিদ্যালয়ে সাউন্ড সিস্টেম উপহার Logo মানবসেবার অঙ্গীকারে রাঙামাটিতে যুব রেড ক্রিসেন্টের মাসিক সভা সম্পন্ন Logo আলোকসজ্জায় ‘না’, কর্মঘণ্টায় কাটছাঁট: বিদ্যুৎ বাঁচাতে সরকারের কঠোর দাওয়াই Logo খাগড়াছড়ির রামগড়ে স্বাস্থ্য কমপ্লেক্সে সহকর্মীর আঘাতে চিকিৎসক আহত Logo লংগদু থানা পুলিশের বিশেষ অভিযানে চট্টগ্রামে ধরা পড়ল সাজাপ্রাপ্ত আসামি ফজলুল Logo ধর্মগোধা বৌদ্ধ বিহারের নতুন কমিটি গঠন: প্রধান উপদেষ্টা নির্মল বড়ুয়া মিলন, সভাপতি পংকজ Logo বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির নতুন পথচলা: ১৯ সদস্যের উপজেলা কমিটি গঠন Logo হালদার স্বাভাবিক প্রবাহ রক্ষায় মানিকছড়িতে সাঁড়াশি অভিযান বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ
থানায় অভিযোগ

খাগড়াছড়ির রামগড়ে স্বাস্থ্য কমপ্লেক্সে সহকর্মীর আঘাতে চিকিৎসক আহত

খাগড়াছড়ির রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকর্মীদের মধ্যে বিরোধের জেরে এক চিকিৎসক আরেক চিকিৎসকের হামলার শিকার হয়েছেন। এতে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আহত হন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। আহত শফিকুল ইসলাম ওই বিভাগের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি হওয়া চিকিৎসক বিজয় মজুমদার ‘লাস্ট পে সার্টিফিকেট’ (এলপিসি) সংগ্রহের জন্য প্রয়োজনীয় না-দাবী সনদ (এনওসি) নিতে শফিকুল ইসলামের কাছে যান। এ সময় হাসপাতালের একটি সরকারি তালা ফেরত দেওয়া নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।

এক পর্যায়ে উত্তেজনা বাড়লে বিজয় মজুমদার টেবিলে থাকা কাঠের একটি স্কেল দিয়ে শফিকুল ইসলামের মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে তিনি আহত হন এবং তাৎক্ষণিকভাবে জরুরি বিভাগেই প্রাথমিক চিকিৎসা নেন।

আহত শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, সরকারি মালামাল বুঝিয়ে দিতে বলায় ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা করা হয়েছে। চিকিৎসা শেষে রাতের দিকে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, যেখানে সহকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

তবে অভিযুক্ত বিজয় মজুমদার দাবি করেছেন, ঘটনাটি অনিচ্ছাকৃত এবং এটি একটি দুর্ঘটনা। তিনি আরও জানান, বিষয়টি পারস্পরিকভাবে মীমাংসা হয়েছে।

এ বিষয়ে রামগড় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বি এম মোজাম্মেল হক বলেন, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে কোতোয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান একাধিক মামলার আসামিসহ গ্রেফতার ৩

থানায় অভিযোগ

খাগড়াছড়ির রামগড়ে স্বাস্থ্য কমপ্লেক্সে সহকর্মীর আঘাতে চিকিৎসক আহত

প্রকাশিত: ০৪:৫২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬